ইতিমধ্যে তিন লক্ষ আবেদনপত্র জমা পড়েছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়ে!
স্নাতক স্তরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নানা কোর্সে ইতিমধ্যেই ভর্তি হতে চেয়ে তিন লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। সকলেই অনলাইনে রেজিস্ট্রেশন করেছে।
স্নাতক স্তরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নানা কোর্সে ইতিমধ্যেই ভর্তি হতে চেয়ে তিন লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। সকলেই অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। গত ১০ জুন পর্যন্ত এই হিসাব পাওয়া গিয়েছে। আবেদনের শেষদিন ছিল ১২ জুন।
মোট আবেদনকারী ২ লক্ষ ৯৮ হাজার ৩৪৪জন। এর মধ্যে এখনও পর্যন্ত ১ লক্ষ ৮১ হাজার ৫৬৬জন অগ্রিম ফি জমা করে দিয়েছে। আবেদনকারীদের মধ্যে মেয়ে ১ লক্ষ ১৫ হাজার ৫৮৪ জন। এবং পুরুষ আবেদনকারী ১ লক্ষ ৪৪ হাজার ৬৭৮ জন। এছাড়া ৯১১ জন শারীরিক প্রতিবন্ধীও আবেদন করেছে।

এর মধ্যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বিভাগে ১৯ হাজার ৮১ জন আবেদন করেছে। এছাড়া স্পোর্টস কোটা বিভাগে ১১ হাজার ৩৫৬ জন আবেদন করেছে। দিল্লি বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, সবমিলিয়ে মোট ১ লক্ষ ৫৯ হাজার ১৩৯জন জেনারেল ক্যাটেগরিতে নাম আবেদন করেছে। এবং ৬১ হাজার ৬৫৪ জন ওবিসি ক্যাটেগরিতে আবেদন করেছে।
তবে পাশাপাশি দেখা গিয়েছে যে সংরক্ষিত ক্যাটেগরিতে আবেদনরে সংখ্য়া অনেক কমে গিয়েছে। তপশিলি জাতির আবেদন জমা পড়েছে ৩২,৬০১টি। শারীরিক প্রতিবন্ধী বিভাগেও সবমিলিয়ে মোট আবেদনকারী ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে।












Click it and Unblock the Notifications