বিষাক্ত জুলাই! ভারতে করোনার দানবীয় হানা ঘিরে ভয়াবহ পরিসংখ্যান প্রকাশ্যে
করোনার জেরে ভারতে আজই প্রথম কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে দিল্লিতেও আক্রান্তের সংখ্যায় ধীরে ধীরে কমতি দেখা যেতে শুরু করেছে। এমন অবস্থায়, জুলাই মাস নিয়ে ভয়াবহ পরিস্থিতির পরিসংখ্যান প্রকাশ্যে এল।

দেশের দৈনিক আক্রান্তের হিসাবে স্বস্তি
সোমবার ২০ জুলাই স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছিল ২৪ ঘন্টায় ৪০,৪২৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছিল ৬৮১ জনের। যা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে ছিল রেকর্ড। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজারের বেশি। রাজ্যে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কাপ্রকাশও করা হয়েছিল।

জুলাই মাসেই দেশের ৫০ শতাংশ কোভিড আক্রান্ত
পরিসংখ্যানে দেখা গিয়েছে, এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের যা সংখ্যা তার প্রায় ৫০ শতাংশই জুলাই মাসের ঘটনা। জুলাই মাসের শুরুতে অর্থাৎ ১ জুলাই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬.০৫ লাখ। আর ২০ জুলাইয়ের মধ্যে সেই পরিসংখ্যান গিয়ে দাঁড়ায় ১১.৫৪ লাখে। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ৪৮ শতাংশ।

দিল্লিতে করোনা পরিস্থিতিতে স্বস্তি!
এদিকে, রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে। জানা গিয়েছে, এই প্রথমবার দিল্লির নতুন করে আক্রান্তের সংখ্যায় কমতি দেখা গিয়েছে। যেখানে আগে আক্রান্তের দৈনিক সংখ্যা ১০০০ থেকে ২০০০ ছিল, তা বর্তমানে দিল্লিতে ৯৫৪ জনে নেমেছে। ফলে দেখা যাচ্ছে একটি প্রাসঙ্গিক সংখ্যায় নামতে শুরু করেছে এবার কোভিড।

আশার আলো
দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় রেকর্ডের পর এবার কমতে শুরু করেছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা (২৪ ঘণ্টায় )। এমন পরিস্থিতিতে আশার আলো অক্সফোর্ডের ভ্যাকসিন। তবে , পরিসংখ্যান দাবি করছে , করোনার জেরে সবচেয়ে বেশি আক্রান্ত আপাতত জুলাই মাসে। সেই জুলাই মাসই কি আদৌ স্বস্তির আরও কিছু খবর দিতে পারে? সেদিকে তাকিয়ে গোটা দেশ।












Click it and Unblock the Notifications