Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্লক স্তরের নির্বাচনে ৯৯.৫ শতাংশ ভোট পড়ল ভূস্বর্গ কাশ্মীরে

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কোনও নির্বাচনের মুখোমুখি হল জম্মু ও কাশ্মীর। ব্লক উন্নয়ন পর্যদের চেয়ারম্যান নির্বাচনে ভোট পড়ল প্রায় ১০০ শতাংশ। ভোটের এই বিপুল সাড়াই বলে দিচ্ছে কাশ্মীরবাসী

অগাস্টে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম কোনও নির্বাচনের মুখোমুখি হল জম্মু ও কাশ্মীর। ব্লক উন্নয়ন পর্যদের চেয়ারম্যান নির্বাচনে ভোট পড়ল প্রায় ১০০ শতাংশ। ভোটের এই বিপুল সাড়াই বলে দিচ্ছে কাশ্মীরবাসী আসলে কি চান।

২০টি ব্লকে ছিল ভোট

২০টি ব্লকে ছিল ভোট

একদিকে যখন মহারাষ্ট্র এবং হরিয়ানা ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে ঠিক সেই ‌উৎকণ্ঠাপূর্ণ পরিস্থিতিতে ভোট চলছিল উপত্যকায়। ২০টি ব্লকে ভোট হয়েছে আজ। ২,৭০৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৬৯০ জন ভোটার। জেলা নির্বাচনি আধিকারিক জানিয়েছেন সুষমা চৌহ্বান জানিয়েছেন, সকাল ১১টার মধ্যেই ৫০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। দুপুর ১টা মধ্যে পড়েছে ৯৯ শতাংশ ভোট। সকাল ৯টা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহন।

৩৭০ ধারা বিলোপের পর প্রথম ভোট কাশ্মীরে

৩৭০ ধারা বিলোপের পর প্রথম ভোট কাশ্মীরে

কাশ্মীর থেকে ৩৭০ ধারা লোপের পরএই প্রথম নির্বাচনের মুখোমুখি হল উপত্যকা। গত একমাস ধরে কার্যত গোটা দেশের সঙ্গে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল উপত্যকা। ধীরে ধীরে এখন স্বাভাবিক হয়েছে। তার মধ্যেও অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। উপত্যকার একাধিক জায়গায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে জঙ্গিরা। সেই আতঙ্ক উপেক্ষা করেই আজ বুথমুখী হয়েছিলেন উপত্যকার ২০টি ব্লকের ভোটাররা।

১০০ শতাংশ ভোট কোন ইঙ্গিত দিচ্ছে উপত্যকায়

১০০ শতাংশ ভোট কোন ইঙ্গিত দিচ্ছে উপত্যকায়

্লক নির্বাচনে দুপুর একটার মধ্যে ১০০ শতাংশ ভোট পড়াকে অনেকেই ভাল চোখে দেখতে রাজি নন। যদিও শান্তিপূর্ণ হয়েেছ ভোট। কোথাও কোনওরকম অশান্তির খবর পাওয়া যায়নি। নিন্দুকেরা বলছে ভোট হয়নি প্রক্সি ভোট পড়েছে। নইলে দুপুর ১টার মধ্যে ১০০ শতাংশ ভোট পড়তে পারে না।

যদিও নিন্দুকদের সম সমালোচনা উপেক্ষা করেই উপত্যকার বাসিন্দারা শান্তিপূর্ণ ভোট দান করে বুঝিয়ে দিয়েছেন তাঁরা মোদী সরকারের সিদ্ধান্তে খুশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+