১০০ জনকে ঘিরে ভারতে 'কোরোনা' আতঙ্ক! চলছে পর্যবেক্ষণ
চিনে বাড়ছে কোরোনা ভাইরাস ঘিরে আতঙ্ক ।এই মুহূর্তে 'আতঙ্ক' ভারতের বুকেও ঢুকে পড়েছে। ভারতে প্রায় ১০০ জনের মতো মানুষ এই মুহূর্তে পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন বলে খবর। ঘটনা ঘিরে চড়ছে আতঙ্কের পারদ। তবে নিশ্চিতভাবে ভারতে কোনও কোরোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর দফতর কী বলছে?
প্রধানমন্ত্রীর দফতরের তরফে কোরোনা নিয়ে ভারতের প্রস্তুতির দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি থেকে গোটা দেশে স্বাস্থ্য ব্যবস্থার হাল পর্যবেক্ষণ করা হচ্ছে বলে খবর।

কোথায় প্রকোপের আশঙ্কা বেশি?
কেরল,মহারাষ্ট্রের মতো রাজ্যে একের পর ক্রমাগত বাড়ছে কোরোনার প্রকোপ। এই মুহূর্তে মহারাষ্ট্র ও কেরলের মোট ১০০ জনের মতো মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে নিশ্চিতভাবে কোনও খবর এই ভাইরাস ঘিরে উঠে আসেনি।

কোন্দ্রীয় মন্ত্রক কী বলছে কোরোনা নিয়ে?
কোরোনা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত এমন ভাইরাসে আক্রান্ত হিসাবে কাউকে পাওয়া যায়নি। তবে বেশ কিছু নমুনা পুনের ল্যাবে পাঠানো হয়েছে।

৪ জনকে ঘিরে আতঙ্কের অবসান
এর আগে ভারতে আগত ৪ বিমানযাত্রীকে ঘিরে এই ভাইরাসের আতঙ্ক ঘনীভূত হতে থাকে। যদিও পর্যবেক্ষণ ও পরীক্ষায় জানা গিয়েছে ওই যাত্রীদের মধ্যে কোনও কোরোনা ভাইরাসের আতঙ্ক নেই।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের অ্যাডভাইসারি
চিন থেকে আগত ও চিনে গমনকারী যাত্রীদের ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা অ্যাডভাইসারি মেনে চলার কথা বলা হয়েছে। যদি চিন থেকে আগত কেউ ভারতে আসেন , এবং তাঁর জ্বর ও কফের সমস্যা থাকে, তাহলে যেন তিনি মুখ ঢেকে চলা ফেরা করেন। এমনই পরামর্শ দেওয়া হয়েছে সকলকে।












Click it and Unblock the Notifications