রাজস্থানে ১০,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার! অবৈধ খনন চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্ত গ্রেফতার, কোন ভয়ঙ্কর ছক ছিল?
রাজস্থানের নাগৌর (Nagaur) জেলায় বড়সড় অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। অবৈধ খননের সঙ্গে যুক্ত একটি চক্রের খোঁজ পাওয়ার পরে পুলিশের বিশেষ দল এবং স্থানীয় থানার যৌথ অভিযানে একটি পরিত্যক্ত ফার্মহাউস থেকে প্রায় ১০ টন বিস্ফোরক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই ঘটনায় সুলেমান খান (Suleman Khan) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, থাওলা (Thawla) থানার আওতাধীন হারসৌর (Harsaur) গ্রামের একটি ফার্মহাউসে অভিযান চালিয়ে চারটি আলাদা আলাদা ঘর থেকে মোট ১৮৭ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট (ammonium nitrate) উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৯,৫৫০ কেজি। সেইসঙ্গে বিপুল সংখ্যক ডিটোনেটর (detonator), ডিটোনেটর তার, বড় এবং ছোট গুল্লা (gullas), ডুডেট সামগ্রী এবং অন্যান্য বিস্ফোরক উপকরণও উদ্ধার করা হয়েছে।
নাগৌরের পুলিশ সুপার মৃদুল কচ্ছাওয়া (Mridul Kachhawa) জানিয়েছেন যে, প্রাথমিক জেরা করার পরে অভিযুক্ত স্বীকার করেছে যে এই বিস্ফোরকগুলো অবৈধ খননকারীদের কাছে সরবরাহ করা হতো। পুলিশ মনে করছে যে, কালোবাজারে এই বিস্ফোরকের মূল্য কয়েক কোটি টাকা হতে পারে।
#WATCH | Nagaur, Rajasthan | SP Mridul Kachhawa says, "For quite some time, the Nagaur police had been receiving intelligence reports indicating that large quantities of explosive materials were being bought, sold, and stored in the district... Yesterday, the district police… pic.twitter.com/hzpG9Vpzil
— ANI (@ANI) January 25, 2026
তদন্তে জানা গিয়েছে, এর আগেও সুলেমান খানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং একটি মামলায় তিনি খালাস পেয়েছেন।
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ১৮৮৪ সালের বিস্ফোরক আইন, ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন বিস্ফোরকের উৎস, সরবরাহ চক্র এবং ক্রেতাদের খোঁজে তদন্ত শুরু করেছে।
পুলিশ আরও জানিয়েছে যে, প্রয়োজনে অন্য রাজ্যের সঙ্গে যুক্ত চক্রের সন্ধান পাওয়া গেলে কেন্দ্রীয় সংস্থাকেও তদন্তে যুক্ত করা হবে। অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আগামী দিনে আরও অভিযান চালানো হতে পারে বলে জানা গিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications