ভারতীয় সেনায় প্রচুর জওয়ানের ঘাটতি, প্রকাশ্যে চমকে দেওয়া পরিসংখ্যান
জল, স্থল, আকাশ তিন ক্ষেত্রেই সেনা সংকট তৈরি হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। সশস্ত্র বাহিনী, নৌসেনা এবং বায়ু সেনায় ৬৮, ৮৬৪ জওয়ানের ঘাটতি রয়েছে।
জল, স্থল, আকাশ তিন ক্ষেত্রেই সেনা সংকট তৈরি হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। সশস্ত্র বাহিনী, নৌসেনা এবং বায়ু সেনা মিলিয়ে মোট ৬৮, ৮৬৪ জন জওয়ানের ঘাটতি রয়েছে। জওয়ানের ঘাটতি প্রায় ৯,৪২৭। ২০১৯ সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী সশস্ত্র বাহিনীতে ৫০,৩১২ জন অফিসারের প্রয়োজন। সে জায়গায় রয়েছেন ৪২,৯১৩ জন অফিসার। ৭,৩৯৯ জন জওয়ানের ঘাটতি রয়েছে।

কোথায় কতজন আছেন
একইভাবে নৌসেনায় ১১,৫৫৭ জন অফিসার থাকার কথা। সেজায়গায় রয়েছেন ১০,০১২ জন অফিসার। ঘাটতি প্রায় ১,৫৪৫ জন অফিসারের। সেরকমই বায়ুসেনায় ১২,৬২৫ জন অফিসারের প্রয়োজন। রয়েছেন ১২,১৪২ জন অফিসার। ঘাটতি ৪৮৩ জন অফিসারের।

কোথায় কত ঘাটতি
আর জওয়ানদের হিসেব নিয়ে ১২,২৩,৩৮১ জনের জায়গায় ১১,৮৫,১৪৬ জন জওয়ান রয়েছেন। ঘাটতি রয়েেছ ৩৮,২৩৫ জন জওয়ানের। নৌসনাতে যেখানে ৭৪,০৪৬ জন কর্মীর প্রয়োজন। সেখানে রয়েছেন ৫৭,২৪০ জন কর্মী। ১৬,৮০৬ জন কর্মীর ঘাটতি রয়েছে। আর বায়ুসেনায় ১.৪২,৯১৭ জন কর্মীর জায়গায় রয়েছেন ১, ২৯,০৯৪ জন কর্মী। ঘাটতি ১৩,৮২৩ জন কর্মীর।

কীভাবে হবে নিয়োগ
একদিকে যখন দেশের অস্ত্রভান্ডার শক্তিশালী করতে উদ্যোগী হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার সেজায়গায় সেনাবাহিনীকে এই ঘাটতি ভাবিয়ে তুলতে পারে। কারণ শুধু অস্ত্র কিনলেই তো হল না সেটি পরিচালনা করার লোকও প্রয়োজন। তবে এই ঘাটতি পূরণে এখনই কোনও নিয়োগ হবে কিনা সেটা সুনিশ্চিত করে জানানো হয়নি।












Click it and Unblock the Notifications