এখনও উদ্ধারকার্য চালাচ্ছে সেনা, ধীরে ধীরে স্বাভাবিকের পথে তামিলনাড়ু
চেন্নাই, ৫ ডিসেম্বর : শুক্রবার খানিক বৃষ্টির পরে এবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে তামিলনাড়ুতে। সরকার ও সেনার তরফে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার।
উত্তর চেন্নাই এই বন্যায় সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে বলে জানা গিয়েছে। জয়ললিতা সরকারের তরফে জানানো হয়েছে আপাতত ৮০ শতাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া গিয়েছে।

অন্যদিকে এনডিআরএফ ও সেনাবাহিনীর অন্যান্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে উদ্ধারকার্যে এখনও লেগে রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে এখনও সমানে উদ্ধারকার্য চালানো হচ্ছে।
এনডিআরএফের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৬ হাজার মানুষকে নিশ্চিন্ত আশ্রয়ে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এক্ষেত্রে স্যোশাল মিডিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন এনডিআরএফের ডিজি ওপি সিং।
এসব সত্ত্বেও এখনও প্রচুর মানুষ তামিলনাড়ুর নানা জায়গায় এখনও আটকে রয়েছেন। যারা বাড়িতেই আটকে রয়েছেন তাদের কাছে প্রয়োজনীয় খাবার, জল সবকিছুই অপ্রতুল হয়ে পড়েছে।
কেন্দ্রের বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মহেশ শর্মা জানিয়েছেন, বিমান যাত্রীদের জন্য পরিষেবা চালু হতে আরও দিন দুয়েক লাগবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications