মেঘালয়ে আটক শ্রমিকদের খনি থেকে ভেসে আসছে কোন বিপদের সঙ্কেত

মেঘালয়ে কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের বাঁচার আশা প্রায় ক্ষীণ হয়ে পড়ছে।

মেঘালয়ে কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের বাঁচার আশা প্রায় ক্ষীণ হয়ে পড়ছে। দুই সপ্তাহের বেশি কেটে গিয়েছে। তারপরও তাদের উদ্ধার করা যায়নি। এতদিন নানা কারণে উদ্ধারকার্য চালানো যায়নি। এখন তা শুরু করা গেলেও খনির ভিতর থেকে দুর্গন্ধ আসতে শুরু করেছে বলে জানা গিয়েছে।

মেঘালয়ে আটক শ্রমিকদের খনি থেকে ভেসে আসছে কোন বিপদের সঙ্কেত

সবমিলিয়ে মোট ১৫জন শ্রমিক আটকে পড়েছেন পূর্ব জয়ন্তিয়া এলাকার সাইপুংয়ে। বুধবার থেকে খনির ভিতর থেকে দুর্গন্ধ উঠে আসছে বলে টের পেয়েছেন এনডিআরএফ এর কর্মীরা।

এনডিআরএফ এর সহযোগী কম্যান্ডান্ট সন্তোষ সিং বলেছেন, এটা ভালো সঙ্কেত নয়। সরাসরি না বললেও মনে করা হচ্ছে, খনির ভিতরে বোধহয় আর কেই বেঁচে নেই।

গত এক সপ্তাহ ধরে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা হলেও তা কাজে আসেনি। সরু বেআইনি খনি থেকে কয়লা তুলতে গিয়ে এতজন শ্রমিক আটকে যান। বেআইনি খনিতে জল ভর্তি হয়ে গেলে সকলে আটকে পড়েন। সেই জল পাম্প করে বের করতে যে হর্স পাওয়ার সম্পন্ন পাম্প প্রয়োজন হয় তা সরকারের কাছে ছিল না। গড়িমসি করতে করতে এক সপ্তাহ কেটে যায়। কেটে যায় দুটি সপ্তাহ। এখন উদ্ধারে নেমে আর আশার আলো শোনাতে পারছে না কেউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+