Cyclone Mocha: মোখায় উত্তাল হবে সমুদ্র, বার্তা পর্যটকদের! মৎস্যজীবীদের অ্যালার্ট করল NDRF
Cyclone Mocha: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে সাইক্লোন মোখা। আর তা ধীরে ধীরে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে মোখা এগোবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বাংলায় তেমন কোনও প্রভাব এর পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আগামী শনিবার ও রবিবার মোখার প্রভাবে পূর্ব মেদিনীপুর দুই ২৪ পরগনা সহ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। তবে মোখা নিয়ে যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে। আর সেদিকে তাকিয়ে দীঘায় অন্তত ৩ টি গ্রুপের ৩৬ জন এনডিআরএফ কামান্ডার রয়েছে। যেহেতু দীঘা পর্যটক প্রবণ সহ মৎস্যজীবীতে পরিপূর্ণ এলাকা তাই দীঘা পৌছেই মোখা সর্তকতা শুরু করেছে এনডিআরএফের সদস্যরা।

মাইকিং করে পর্যটকদের মোখা নিয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সাইক্লোনের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে। আর এই সময়ে কোনও পর্যন্ত যাতে সমুদ্রে না নামে মাইকিং করে সেই বার্তাও দেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে হাওয়া অফিসের। এমনকি দ্রুত নিরাপদে ফিরে আসার কথাও বলা হয়েছে। সেই মতো মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে এনডিআরএফ দলের পক্ষ থেকে।
তবে এই এনডিআরএফ এর সদস্যরা শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী এলাকাতেই নয়, গ্রামীণ এলাকা গুলিতেও বিশেষ নজরদারি চালাচ্ছে। পাশাপাশি গ্রামের মানুষজনকে সাইক্লোন মোখা নিয়ে সতর্ক করার কাজও এনডিআরএফের তরফে করা হচ্ছে। একেবারে ৮ টি দলে বিভক্ত হয়ে গোটা প্রক্রিয়া চালাচ্ছেন এনডিআরএফ সদস্যরা। দীঘার পাশাপাশি নজর রাখবেন হলদিয়া সহ সমুদ্রতীরবর্তী গ্রামগুলির দিকেও ওই সমস্ত এলাকাতে ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে।

অন্যদিকে সমুদ্রতীরবর্তী এলাকাতে একাধিক গ্রাম রয়েছে। আর সেই এলাকাতেই পৌঁছে গিয়েছেন বিপর্যয় মোকাবিলার সদস্যরা। বিশেষ করে যে সমস্ত কাঁচা বাড়ি রয়েছে সেখানকার সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ চলছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে।
West Bengal | #CycloneMocha will convert into a severe storm on May 12 & a very severe cyclone on May 14, as per the predictions. We've deployed 8 teams. 200 rescuers of NDRF deployed on ground and 100 rescuers on standby: Gurminder Singh, Commandant, 2nd Battalion, NDRF (11.05) pic.twitter.com/NjK6bgrJAS
— ANI (@ANI) May 11, 2023
বলে রাখা প্রয়োজন, হাওয়া অফিস বলছে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করবে আজ আরও শক্তিশালী হবে। উত্তরও উত্তর পূর্ব দিকে এগিয়ে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছে এটি স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ড ফল করার সময় ঘূর্ণিঝড় মোকার গতিবেগ ১৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হবে বলে শঙ্কা।












Click it and Unblock the Notifications