সরকারি জমিতে দখল বিরোধী অভিযান! নোটিশ নিয়ে প্রশ্ন তুলল দিল্লির পুরসভা
সরকারি জমিতে দখল বিরোধী অভিযানে অগ্রিম নোটিশের (Notice) কোনও প্রয়োজন নেই। এদিন এমনটাই জানিয়েছে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বুধবার দিল্লির জাহাঙ্গীরপুরীতে দখল বিরোধী অভিযানের পরে এমনটাই মন্তব্য করেছে উত্তর
সরকারি জমিতে দখল বিরোধী অভিযানে অগ্রিম নোটিশের (Notice) কোনও প্রয়োজন নেই। এদিন এমনটাই জানিয়েছে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বুধবার দিল্লির জাহাঙ্গীরপুরীতে দখল বিরোধী অভিযানের পরে এমনটাই মন্তব্য করেছে উত্তর দিল্লি পুরসভা। গত শনিবার দিল্লির জাহাঙ্গীরপুরীতে গোষ্ঠী সংঘর্ষের পরে পুরসভা যে দখল বিরোধী অভিযান শুরু করেছিল, তা এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত রাখা হয়।

তবে ২০২২-এর দিল্লির জাহাঙ্গীরপুরী দখল বিরোধী অভিযান নতুন কিছু নয়। জাহাঙ্গীরপুরীতে জানুয়ারির শুরু থেকে ১০ এপ্রিল পর্যন্ত চারটি দখল বিরোধী অভিযান চালানো হয়েছে। যেখানে অস্থায়ী কাঠামো উঠিয়ে দেওয়া হয়। এদিন দিল্লির জাহাঙ্গীরপুরীতে ২ কিমি রাস্তা পরিষ্কার করতে চারটি বুলডোজার, আটটি বড় ট্রাক এবং চারটি ছোটো ট্রাককে যুক্ত করা হয়েছিল।
উত্তর দিল্লি কর্পোরেশনের কমিশনার সঞ্জয় গোয়াল বলেছেন, দিল্লি মিউনিসিপ্যাল আইনের ৩২১, ৩২৩ এবং ৩২৫-এর ধারা বলে সরকারি জমিতে অস্থায়ী দখলদার তুলতে আগাম নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। তিনি অভিযোগ করেছেন, দিল্লিতে রাস্তার ওপরে হাজার হাজার কাঠামো তৈরি করা হয়েছে। সেই কারণেই দিব্বিতে দখলদার বিরোধী অভিযান চালানো হয়। তিনি আরও বলেছেন, প্রতি মাসে দিব্বির পুরসভাগুলি দখল তুলে দেওয়ার জন্য অভিযান করে।
এনডিএমসি বলছে, একটি বাড়িকে ভেঙে ফেলা এহং সরকারি জমি থেকে দখলদার উচ্ছেদ করা দুটি আলাদা বিষয়। উত্তর দিল্লি পুরসভার দাবি, জাহাঙ্গীরপুরীতে একটিও বাড়ি ভাঙার কাজ করা হয়বনি। কুষক চক থেকে মসজিড পর্যন্ত ড্রেনের ওপরে থাকা কাঠামো ভেঙে ফেলা হয়েছে বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications