লোকসভায় মোদী হাওয়া কি তুফানে পরিণত হবে! কোন ইঙ্গিত দিচ্ছে এবিপি সমীক্ষা
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে এক পা দূরে থামবে বলে মনে করছে এবিপি-সি ভোটার সমীক্ষা।
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে এক পা দূরে থামবে বলে মনে করছে এবিপি-সি ভোটার সমীক্ষা। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ২৬৪টি আসন পেতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে। এছাড়া কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১৪১টি আসন। বাকী দলগুলি মিলে জিততে পারে ১৩৮টি আসন।

এনডিএ জোটের অবস্থা
ফলে দেখা যাচ্ছে ২৭২টি আসনের ম্যাজিক ফিগার থেকে এনডিএ জোট ৮টি আসন কম পাবে। এই আসনগুলি কীভাবে মেক আপ দেয় এনডিএ জোট সেটাই এখন দেখার বিষয়।

কার কত ভোট শেয়ার
ভোট শেয়ারের দিক থেকে দেখলে দেখা যাবে এনডিএ ৪১ শতাংশ ভোট পেতে পারে। ইউপিএ ৩১ শতাংশ ভোট শেয়ার পেতে পারে। বাকী ২৮ শতাংশ ভোট অন্যান্য দলগুলি একত্রে পেতে পারে।

বুয়া-ভাতিজা জোট
উত্তরপ্রদেশে কিন্তু বড় ধাক্কা খেতে পারে বিজেপি। ৮০টি আসনের মধ্যে আগের বার ৭১টি আসন পেয়েছিল। সবমিলিয়ে এনডিএ উত্তরপ্রদেশে পেয়েছিল ৭৩টি আসন। তবে এবার বুয়া ভাতিজা ম্যাজিকে বিজেপি আসন অর্ধেকের বেশি কমতে চলেছে। বিজেপি ২৯টি আসন পেতে চলেছে বলে সমীক্ষা বলছে। অন্যদিকে এসপি-বিএসপি জোট ৪৭টি আসন পাবে বলে মনে করা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications