আসনের নিরিখে এগিয়ে বিজেপি, তবে কেন্দ্রে হতে পারে খিচুড়ি সরকারও, জানুন সম্পূর্ণ সমীক্ষার ফল
লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করল এবিপি নিউজ- সি ভোটার সমীক্ষক সংস্থা।
লোকসভা নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করল এবিপি নিউজ- সি ভোটার সমীক্ষক সংস্থা। মোট ৫৪৩টি আসন ধরে বিচার বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। যার মধ্যে থেকে চূড়ান্ত ফল বেছে নিয়ে প্রকাশ করা হয়েছে। সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, এবারের লোকসভা ভোটের পর ত্রিশঙ্কু সরকার হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কোনও দল বা জোটই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই সমীক্ষায় উঠে এসেছে।

এগিয়ে বিজেপি
সমীক্ষা বলছে, এখনই ভোট হলে এনডিএ জোট ২৩৩টি আসন পেতে পারে। যার অর্থ সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩৯টি আসন কম পেয়ে কিছুটা দূরে তাদের দাঁড়িয়ে থাকতে হবে।

কংগ্রেস এগিয়েছে
সমীক্ষা বলছে, কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ জোট এবারের লোকসভা ভোটে ১৬৭টি আসন পেতে পারে। যা আগের বারের থেকে কিছুটা বেশি অবশ্যই। তবে সরকার গড়ার মতো নয় একেবারেই।

কোথায় বিজেপি
তাহলে বিজেপি একা কটি আসন পাবে? সমীক্ষা বলছে, এবারের ভোটে ২০৩টি আসন পেতে পারে বিজেপি। তবে আগের বারে একাই ২৭২টি আসনের ম্যাজিক ফিগার বিজেপি টপকে গেলেও এবার গেরুয়া শিবির তা করতে পারবে না।

একা কতটা সফল কংগ্রেস
কংগ্রেস তাহলে কতদূর এগোবে? দেখা যাচ্ছে, সমীক্ষায় কংগ্রেস একা ১০৯টি আসন পাচ্ছে বলে জানানো হয়েছে। আগের বারের চেয়ে তা অনেক ভালো ফল। কারণ শেষবারের লোকসভা ভোটে কংগ্রেস ৫০টিরও কম আসন পায়।

বাকীরাও লড়াইয়ে
বাকী ১৪৩টি আসন পেতে চলেছে বিজেপি-কংগ্রেস বিরোধী জোট বা দলগুলি। এক্ষেত্রে বাংলায় তৃণমূল কংগ্রেস, দক্ষিণের দলগুলি বড় ভূমিকা নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

শেষবারের ফল
২০১৪ সালের নির্বাচনে বিজেপি একাই ২৮২টি আসন পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন। তারপরে ছিল এআইএডিএমকে ৩৭টি ও তৃণমূল কংগ্রেস ৩৪টি আসন। পঞ্চম স্থানে ছিল ওড়িশার বিজেডি ২০টি আসন। এবার এই সংখ্যায় বেশ বদল আসতে চলেছে নিঃসন্দেহে।












Click it and Unblock the Notifications