বিহারে NDA-এর আসন সমঝোতা সম্পূর্ণ! জেডিইউকে ছাপিয়ে গেল বিজেপি

শেষ পর্যন্ত বিহারে এনডিএ শরিকদের মধ্যে আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে। এব্যাপারে সোমবার আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছে। প্রসঙ্গত বিহারে বিজেপি ও জেডিইউ ছাড়া এনডিএ-র শরিক দলগুলি হল এলজেপি (রাম বিলাস), হাম ও রাষ্ট্রীয় লোক মোর্চা।

দলগুলির মধ্যে ঐক্যমত্য অনুযায়ী, বিহারের ৪০ টি আসনের মধ্যে ১৭ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। অন্যদিকে জেডিইউ প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬ টি আসনে। চিরাগ পাসোয়ানের এলজেপি(রাম বিলাস) পাঁচটি আসনে লড়াই করবে। জিতেন রাম মাঞ্ঝির হাম প্রতিদ্বন্দ্বিতা করবে একটি আসনে। একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা।

NDA-

যেসব আসনগুলিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঠিক হয়েছে, সেগুলি হল পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, মধুবনী, ঔরঙ্গাবাদ, আরারিয়া, দারভাঙা, মুজফফলরপুর, মহারাজগঞ্জ, সারান, উজিয়ারপুর, বেগুসরাই, নওয়াদা, পটনা সাহেব, পাটুলিপুত্র, আরা, বক্সার এবং সাসারাম।

অন্যদিকে জেডিইউ যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সেগুল হল, জেহানাবাদ, শিবহার, বাল্মীকিনগর, সীতামারি, ঝাঁঝড়পুর, সুপল, কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, মাধেপুরা, গোপালগঞ্জ, সিওয়ান, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের ও নালন্দা।

চিরাহ পাসোয়ানের দল এলজেপি ( রাম বিলাস) প্রতিদ্বন্দ্বিতা করবে বৈশালী, হাজিপুর, সমস্তিপুর, খাগরিয়া, জামুই আসনে। গয়া থেকে লড়াই করবে জিতেন রাম মাঞ্ঝির হাম। অন্যদিকে কারাকাট আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা।

তবে পশুপতি পারসের লোক জনশক্তি পার্টিকে কোনও আসন দেওয়া হয়নি। প্রসঙ্গত কিছুদিন আগে পশুপতি পারস বিদ্রোহের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, তার কাছে বিকল্প খোলা রয়েছে।

এবারের লোকসভা নির্বাচনে বেশ কিছু আসন এনডিএ শরিকরা নিজেদের মধ্যে অদল-বদল করেছে। ২০১৯-এর নির্বাচনে নওয়াদা আসনটি ছিল এলজেপির কাছে। এবার সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। গতবার শিবহার আসনে জয়ী হয়েছিলেন বিজেপির রমা দেবী। এবার সেই আসনটি দেওয়া হয়েছে জেডিইউকে। সেরকম কারাকাটে জিতেছিলেন জেডিইউয়ের মহাবলি সিং, যা এবার দেওয়া হয়েছে উপেন্দ্র কুশওয়াহার দলকে। গয় আসনে ২০১৯-এর নির্বাচনে জেডিইউ জয় পেলেও, এবার তা দেওয়া হয়েছে জিতেন রাম মাঞ্ঝির হামকে।

আসন নিয়ে ঘোষণা করতে গিয়ে জেডিইউ নেতা সঞ্জয় সিং বলেছেন, বিহারে এবার বিরোধীদের এখনও পর্যন্ত কোনও প্রস্তুতি নেই। কিন্তু এনডিএ-র প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার এনডিএ বিহারের ৪০ টি আসনের সবকটিতেই জয়ী হবে বলে দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-এর নির্বাচনে এনডিএ ৪০ টি আসনের মধ্যে ৩৯ টিতে জয় পেয়েছিল। কংগ্রেস পেয়েছিল একমাত্র কিষাণগঞ্জ আসন। বিজেপি ও জেডিইউ পেয়েছিল ১৭ টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। অন্যদিকে এলজেপি (রাম বিলাস) প্রতিদ্বন্দ্বিতা করেছিল ছটি আসনে। এবার বিহারে নির্বাচন হতে চলেছে সাত দফায়। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে ভোট চলবে ১ জুন পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+