NDA rejoining: বিরোধী জোটের বৈঠকের আগেই ধাক্কা! সমাজবাদী পার্টির শরিকের এনডিএ-তে যোগ
বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক আগামী সপ্তাহে। তার আগেই ধাক্কা খেল বিরোধী শিবির। সমাজবাদী পার্টির প্রাক্তন শরিকের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি যোগ দিল এনডিএ-তে। এর ফলে উত্তরপ্রদেশে আরও শক্তিশালী হবে বিজেপি। ওবিসি ভোটেব্যাঙ্কের দখল বিজেপির দিকে আসবে অনেকটাই।
সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রভাব রয়েছে পূর্ব উত্তরপ্রদেশের ওবিসি ভোটারদের মধ্যে। আসন্ন ২০২৪ লোকসভা ভোটের আগে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সুপ্রিমো ওমপ্রকাশ রাজভর এনডিএ শিবিরে যোগদানের কথা ঘোষণা করলেন। একইসঙ্গে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিকে জোড়া ধাক্কা দিলেন তিনি।

প্রথমত সমাজবাদী পার্টির প্রধান প্রাক্তন শরিক বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-তে যোগদান করল। আর দ্বিতীয় সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি পূর্ব উত্তর প্রদেশের ওবিসি ভোটারদের মধ্যে বিভাজন তৈরি করে বাড়তি শক্তি জোগাল এনডিএ শিবিরকে।
রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি সামাজিক ন্যায়বিচার, দেশের নিরাপত্তা এবং সুশাসন থেকে বঞ্চিত ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য বিজেপির সঙ্গে থেকে লড়াই চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নিপীড়িত, অনগ্রসর শ্রেণি, দলিত, নারী, কৃষক, যুবক এবং সমাজের সকল দুর্বল অংশের উন্নয়নই তাদের একমাত্র লক্ষ্য।
সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রধান ওম প্রকাশ রাজভর এর আগেও এনডিএ-তে যুক্ত ছিল। ২০২২ সালে উত্তরপ্রদেশের নির্বাচনে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় প্রথম মেয়াদে ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার পরে সমাজবাদী পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিলেন।
भाजपा और सुभासपा आए साथ
— Om Prakash Rajbhar (@oprajbhar) July 16, 2023
सामाजिक न्याय देश की रक्षा- सुरक्षा, सुशासन वंचितों, शोषितों, पिछड़ों, दलितों, महिलाओं, किसानों, नौजवानों, हर कमजोर वर्ग को सशक्त बनाने के लिए भारतीय जनता पार्टी और सुहेलदेव भारतीय समाज पार्टी मिलकर लड़ेगी। pic.twitter.com/CDMXCc9EAM
তিনি এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি ছবি টুইট করে বার্তা দিয়েছেন এনডিএ-তে পুনরায় ফেরার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে পুনরায় এনডিএ অন্তর্ভুক্ত করার জন্য।
এখানে উল্লেখ্য, আগামী ২৩ ও ২৪ জুলাই বেঙ্গালুরুতে শুরু হচ্ছে বিরোধী ঐক্যের শীর্ষ বৈঠক। সেখানে এবার ২৪টি দল যোগ দেবে বলে জানানো হয়েছে। তার আগে উত্তরপ্রদেশে এনডিএ-র শক্তিবৃদ্ধি এবং সমাজবাদীর পার্টির ওবিসি ভোট-ব্যাঙ্কে ধাক্কা লাগল। ২০২৪-এর আগে এই সমীকরণ বদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications