NDA Participants: আরও এক দল কি এনডিএ-তে যোগ দিতে চলেছে? মোদীর 'ভাল বন্ধু'কে নিয়ে জল্পনা তুঙ্গে

রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। নীতীশ কুমারের মতো যে দল এনডিএতে (NDA Participants) রয়েছে, তারা যেমন ইউপিএ সঙ্গী হতে পারে আবার জেডিএসের মতো দল ইউপিএ ছেড়ে এনডিএ সঙ্গী হতেই পারে। রাজনৈতিকগুলির এইসব সিদ্ধান্তের পিছনে রয়েছে বিভিন্ন যুক্তি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এরকম আরও শিবির বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার মণিপুর নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন। সেই বৈঠকে দীর্ঘ আড়াই বছরের কেন্দ্রের সভা বয়কট করা ভারত রাষ্ট্রীয় সমিতি যোগদান করেছিল। যা নিয়েই শুরু হয়েছে জল্পনা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কি রাজনৈতিক কৌশল পরিবর্তন করছেন। সেই প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে।

অমিত শাহ

তবে তার আগে উল্লেখ করতে হবে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসার কথা। জুনে নাগপুর সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেসিআরকে ভাল বন্ধু বলে উল্লেখ করেছিলেন। তার পরবর্তী সময়ে কেসিআর নীতীশ কুমারের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেননি। ফলে কেসিআর-এর সম্ভাব্য রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা (NDA Participants) আরও তীব্র হয়েছে।

গত প্রায় আড়াই বছর সময়ে কেসিআর বিজেপির তীব্র সমালোচক হয়ে উঠেছিলেন। এছাড়াও তিনি কেন্দ্রের ডাকা বিভিন্ন বৈঠকও এড়িয়ে গিয়েছে বারে বারে। তবে ২০২০-র নভেম্বরের পরে ২০২৩-এর জুনে কেন্দ্রের ডাকা বৈঠকে বিআরএসের তরফে যোগ দেন দলের সিনিয়র নেতা বিনোদ কুমার।

একদিকে যখন দলের নেতা বিনোদ কুমার অমিত শাহের ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন, সেই সময় কেসিআর-এর ছেলে তথা তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে দিল্লিতে দেখা করেছেন। যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা (NDA Participants)।

অমিত শাহ

তবে বিষয়টি কংগ্রেসের চোখ এড়ায়নি। বিআরএসের বিরুদ্ধে কংগ্রেস গোপন রাজনৈতিক জোটের অভিযোগ তুলেছে। বিআরএস যে বিজেপির সঙ্গে হাত মেলাবে, তা সত্যি হতে চলেছে বলেও আক্রমণ শানিয়েছে কংগ্রেস। কংগ্রেস বলছেন, কেটিআরের দিল্লি সফরের লক্ষ্য হল দিল্লির মদ কেলেঙ্কারি মামলায় বোন কবিতাকে বাঁচানো।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানা বিজেপির তরফে এখনও পর্যন্ত তাদের সঙ্গে বিআরএসের যোগসাজসের কথা অস্বীকার (NDA Participants) করা হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগও করেছে বিজেপি। পাশাপাশি কেটিআর-এর দিল্লি সফর নিছক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে প্রয়োজনে বলেও মন্তব্য করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+