রাজ্যসভায় সংখ্যালঘু এনডিএ! কোন কোন দলের সমর্থন বিজেপিকে, জল্পনা তুঙ্গে
লোকসভায় বিজেপি ২৪০-এ আটকে গেলেও চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের সহযোগিতায় ২৯৩-এ পৌঁছে গিয়েছে এনডিএ। কিন্তু রাজ্যসভায় এই দুই দল সাহায্য করার পরেও এনডিএ সেখানে সংখ্যালঘু। চার সদস্যের অবসর গ্রহণের ফলে রাজ্যসভায় বিজেপির শক্তি নেমে গিয়েছে ৮৬-তে অন্যদিকে এনডিএ নেমে দিয়েছে ১০১-এ।
গত শনিবার রাকেশ সিনহা, রাম শাকাল, সোনাল মান সিং এবং মহেশ জেঠমালানি অবসর নিয়েছেন। এঁরা সবাই রাষ্ট্রপতি মনোনীত হলেও, নরেন্দ্র মোদী সরকারকেই সমর্থন করতেন। এই চারজনের অবসরের ফলে ২৪৫ সদস্যের রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ১১৩-র অনেক নিচে এনডিএ। যদিও রাজ্যসভায় বর্তমান শক্তি এখন ২২৫।

অন্যদিকে রাজ্যসভায় বিরোধী ইন্ডিয়া ব্লকের আসন সংখ্যা ৮৭। এর মধ্যে কংগ্রেসের ২৬, বাংলা থেকে তৃণমূলের ১৩। এছাড়া দিল্লি ও তামিলনাড়ুতে ক্ষমতায় থাকা আপ ও ডিএমকের আসন সংখ্যা ১০। তবে ইন্ডিয়া ব্লক ও এনডিএ জোট ছাড়াও রয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর বিআরএস এবং নির্দল সাংসদরা। এর মধ্যে বিআরএসের সদস্য সংখ্যা চার।
বিজেপি কাদের ওপরে নির্ভর করছে
এই পরিস্থিতিতে বিজেপিকে রাজ্যসভায় কোনও বিল পাশ করাতে হলে একাধিক এনডিএ ভুক্ত নয়, এমন দলের ওপরে নির্ভর করতে হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুতে বিজেপির প্রাক্তন সহযোগী এআইএডিএমকে এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। রাজ্যসভায় এআইএডিএমকে এবং ওয়াইএসআর কংগ্রেসের আসন সংখ্যা যথাক্রমে ৪ ও ১১। এই দুই দল আগেও যখনই বিজেপির প্রয়োজন হয়েছে, তখনই তাদেরকে ভোট দিয়েছে।
আগে বিজেপিকে রাজ্যসভায় ইস্যু ভিত্তিক সমর্থন দেওয়া ওয়াইএসআর কংগ্রেসের ১১ টি ভোট বিজেপির জন্য নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে এর আগে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজেপি বিজেপিকে সমর্থন দিলেও সম্প্রতি তারা বিজেপির কাঠে রাজ্যপাট হারানোয় আপাতত তারা সমর্থন দেবে না বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা নয়।
বিজেপির দিকেই মনোনীয় সাংসদরা
রাজ্যসভায় বারোজন মনোনীত সাংসদ রয়েছেন। রাষ্ট্রপতি তাঁদেরকে মনোনীত করলেও, তাঁরা সাধারণভাবে যে সরকারের সময় মনোনীত হন, সেই সরকারকেই সমর্থন করে থাকেন।
কটি আসন খালি?
- রাজ্যসভায় এই মুহূর্তে কুড়িটি আসন খালি রয়েছে। তার মধ্যে ১১ জন নির্বাচিত হবেন। এঁদের মধ্যে দুই জন করে আসবেন মহারাষ্ট্র, অসম ও বিহার থেকে, এছাড়া হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও ত্রিপুরা থেকে একজন করে আসবেন রাজ্যসভায়।
- এই আসনগুলির মধ্যে বিজেপি একাই নটি আসন পেতে পারে। কারণ অসম, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ত্রিপুরায় রয়েছে বিজেপি কিংবা এনডিএ জোট সরকার। সঙ্গে মহারাষ্ট্রের ভোট যদি তারা একত্রিত করতে পারে, তাহলে নটি আসন পেতে পারে।
- এরপরেও বিজেপি মনোনীত সাংসদ এবং ওয়াইএসআর কংগ্রেসের ভোট পেলে তা সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশি হয়ে যাবে।
- জম্মু ও কাশ্মীর থেকে চারটি এবং তেলেঙ্গানা থেকে একটি আসন খালি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে ভোট হয়ে গেলে সেখানকার আসনগুলি পূরণ হবে। এছাড়া তেলেঙ্গানায় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেখানকার বর্তমানে খালি থাকা একমাত্র আসনটি তাদের দখলেই যাবে বলে ধরে নেওয়া হচ্ছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications