Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NDA Meeting Live Updates: নবগঠিত এনডিএ-র বৈঠক শেষে নতুন ভারত গড়ার ডাক নরেন্দ্র মোদীর

NDA Meeting Live Updates: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বৈঠকে অন্তত বিজেপির পাশাপাশি অন্তত ৩৮ টি দল যোগ দেবে। এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ২৬ টি দল নিয়ে বেঙ্গালুরুতে বৈঠকে বসছে বিরোধীরা। মঙ্গলবারই সেই বৈঠক হওয়ার কথা। আর এর মধ্যেই বিজেপির এই বৈঠকের ডাক খুবই তাৎপর্যপূর্ণ।

লোকসভার আগে গুরুত্বপূর্ণ বৈঠকে মোদী!

Jul 18, 2023, 9:15 pm IST

এনডিএ-র পুরো কথা হল- এন ফর নিউ ইন্ডিয়া, ডি ফর ডেভেলপমেন্ট আর এ ফর অ্যাসপিরেসন। ব্যাখ্যা করলেন মোদী।
Jul 18, 2023, 9:14 pm IST

নরেন্দ্র মোদী বলেন, এনডিএর কাছে দেশ প্রথম, দেশের প্রতিরক্ষা প্রথম, উন্নয়ন প্রথম ও মানুষের ক্ষমতা প্রথম।
Jul 18, 2023, 9:02 pm IST

অসৎ উদ্দেশে জোট কখনও সফল হয় না, এনডিএ বৈঠক শেষে মন্তব্য প্রধানমন্ত্রীর।
Jul 18, 2023, 8:48 pm IST

আমাদের দেশে রাজনৈতিক জোটের পরম্পরা আছে। কিন্তু সেটা স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, বললেন মোদী।
Jul 18, 2023, 8:45 pm IST

নেতিবাচক উদ্দেশে গঠিত জোট স্থায়ী হয় না। এনডিএ বৈঠকে সেষে বার্তা মোদীর।
Jul 18, 2023, 8:44 pm IST

জোট তৈরি হয় সরকারকে মজবুত করতে স্বার্থ চরিতার্থ করার জন্য জোট টেকে না। বললেন নরেন্দ্র মোদী।
Jul 18, 2023, 8:42 pm IST

এনডিএর প্রতি সকলের বিশ্বাস আছে। দেশ সবার চেষ্টায় চলে, এনডিএ বৈঠক শেষে বললেন নরেন্দ্র মোদী।
Jul 18, 2023, 8:42 pm IST

কোনও সরকার ভাঙার জন্য এনডিএ তৈরি হয়নি। স্থায়ী সরকারের দেওয়ার উদ্দেশেই নতুন করে গঠন হল এনডিএ-র।
Jul 18, 2023, 8:37 pm IST

নবগঠিত এনডিএ-র বৈঠক শেষে নতুন ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Jul 18, 2023, 8:36 pm IST

বেঙ্গালুরর বিরোধীদের বৈঠককে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে এনডিএ-র বৈঠকের পরও দুর্নীতিগ্রস্ত জোট বলে কটাক্ষ।
Jul 18, 2023, 8:26 pm IST

তিনি বলেন, ২৬টি দলের জোট তৈরিতে যুক্ত দলগুলি কেবল দুটি রাজ্যের। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কেউ নয়।
Jul 18, 2023, 7:55 pm IST

ভারত জোটের জন্য এগিয়ে আসা আটটি দলের মধ্যে চারটি তামিলনাড়ুর এবং বাকি চারটি কেরালার, জানিয়েছেন বিজেপি নেতা সুশীল মোদী।
Jul 18, 2023, 7:52 pm IST

এনডিএ-র প্রধান সহযোগীরা হল ইডি, সিবিআই, আইটি। এনডিএ বৈঠকে তাদের উপস্থিত থাকা উচিত ছিল বলে মনে করেন সিপিএম নেতা বৃন্দা কারাত।
Jul 18, 2023, 7:22 pm IST

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করেন, আমাদের সভ্যতাগত দ্বন্দ্ব ইন্ডিয়া ও ভারতকে কেন্দ্র করে। ব্রিটিশরা আমাদের দেশের নাম দিয়েছে ইন্ডিয়া। সেই ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করতে হবে। আমাদের পূর্বপুরুষেরা ভারতের জন্য লড়াই করেছেন। আমরাও ভারতের জন্য লড়াই করে যাব। বিজেপির লড়াই ভারতের জন্য।
Jul 18, 2023, 6:37 pm IST

বিরোধীরা ইন্ডিয়া নামে লড়াইয়ে নেমেছে। এবার ইন্ডিয়া বনাম প্রধানমন্ত্রী মোদী লড়াই। বিরোধীরা সম্মিলিত হয়ে ভারতের জন্য লড়াই করবে। প্রধানমন্ত্রী মোদীকে তাঁরা ইন্ডিয়ার সঙ্গে লড়িয়ে দিয়েছেন বলে মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বাল।
Jul 18, 2023, 5:28 pm IST

অশোকা হোটেলে বৈঠকে যোগ দিতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Jul 18, 2023, 5:27 pm IST

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সংমাও পৌঁছেছেন দিল্লির অশোকা হোটেলে
Jul 18, 2023, 5:27 pm IST

এনডিএ-র বিশেষ বৈঠকে যোগ দিতে দিল্লির অশোক হোটেলে পৌঁছলেন অমিত শাহ
Jul 18, 2023, 4:53 pm IST

২০২৪-এ আরও ভোট নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি দাবি এনডিএ শরিক আপনা দলের
Jul 18, 2023, 3:48 pm IST

সদ্য বিজেপিতে যোগদেওয়া অজিত পাওয়ার এবং প্রভুল প্যাটেল পৌঁছলেন দিল্লিতে
Jul 18, 2023, 3:46 pm IST

এনডিএ-র বৈঠকে যোগ দিতে দিল্লিতে পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে
Jul 18, 2023, 3:12 pm IST

ইউপিএ-র নতুন নামকরণ নিয়ে ইঙ্গিত দিলেন ডেরেক ওব্রায়েন
Jul 18, 2023, 2:38 pm IST

নরেন্দ্র মোদীকে পদ থেকে সরানোই প্রধান অ্যাজেন্ডা, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওালার
Jul 18, 2023, 2:07 pm IST

প্রধানমন্ত্রী পদ পাওয়ার জন্য এই বৈঠক নয়, বললেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার
Jul 18, 2023, 1:53 pm IST

দেশ এবং দেশের গণতন্ত্রকে রক্ষা করতেই হবে বার্তা লালু প্রসাদ যাদবের
Jul 18, 2023, 1:47 pm IST

মোদী সরকারে্র মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিরোধী ঐক্য বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Jul 18, 2023, 1:09 pm IST

গণতন্ত্র রক্ষা করতেই আমরা এক মঞ্চে, বললেন তেজস্বী যাদব
Jul 18, 2023, 12:58 pm IST

বিরেোধী ঐক্যে বড় ভূমিকা হতে পারে সোনিয়া গান্ধীর
Jul 18, 2023, 12:50 pm IST

মোদী সরকারের এজেন্সির ব্যবহার নিয়ে কড়া প্রতিক্রিয়া মল্লিকার্জুন খাড়গের
Jul 18, 2023, 12:49 pm IST

ইডি-সিবিআই সহ সব এজেন্সিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+