পাকিস্তানে বিমান হানা! হাওয়া বিজেপির পালে, বলছে ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে এডিএে জোট পেতে পারে ৪১ টি আসন। উত্তরপ্রদেশে মোট আসন ৮০টি। মহাজোট অর্থাৎ, এসপি-বিজেপি এবং অজিত সিং-এর দল পেতে পারে ৩৫ টি আসন।

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে এডিএে জোট পেতে পারে ৪১ টি আসন। উত্তরপ্রদেশে মোট আসন ৮০টি। মহাজোট অর্থাৎ, এসপি-বিজেপি এবং অজিত সিং-এর দল পেতে পারে ৩৫ টি আসন। পাকিস্তানে বিমান হানার পর পরিস্থিতি বদল হয়েছে। এমনটাই জানা দিচ্ছে ইন্ডিয়া টিভি এবং সিএনএক্স-এর সমীক্ষা।

পাকিস্তানে বিমান হানা! হাওয়া বিজেপির পালে, বলছে ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা

পুলওয়ামায় হামলার আগে একই সংস্থার করা সমীক্ষায় দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের মহাজোট পেতে পারে ৪৯ টি আসন। সেই সময় এনডিকে দেওয়া হয়েছিল ২৯ টি আসন।

বিমান হানার পর সেই সংখ্যা ১২ বৃদ্ধি হতে পারে বলে জানাচ্ছে সমীক্ষা। যার জেরে এসপি-বিজেপি জোট আগের সমীক্ষার থেকে হারাতে পারে ১৪ টি আসন। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে এই দুই আসন।

বিমান হানার পরবর্তী সময়ে বিজেপি জোটের ভোট শতাংশ হতে পারে ৪৯.৯৫। যেখানে এসপির ১৭ এবং বিএসপির ১৮.০৩। কংগ্রেস পেতে পারে ১১.৩৭ শতাংশ ভোট।

জঙ্গিদের বিরুদ্ধে কোন সরকার সক্রিয়ভাবে কাজ করেছে, এই প্রশ্নের উত্তরে ৪৮.৯৯ শতাংশ বলছে মোদী সরকার, ১১.৬২ শতাংশ বলেছে মনমোহন সিং সরকার, ১০.৪৮ শতাংশ বলছেন উভয়েই। ২০.৮১ শতাংশ বলেছেন কেউই না। আর ৮.১০ শতাংশ কোনও উত্তর দেননি।

উত্তর প্রদেশের ২৭ লোকসভা আসন এবং ৮১ বিধানসভা আসনের ৫,৪০০ জনের ওপর ১ থেকে ৪ মার্চের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। যাঁদের মধ্যে ২৯২৩ জন ছিলেন পুরুষ এবং ২৪৭৭ জন ছিলেন মহিলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+