Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজই সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন মোদীরা

আর বেশি দেরি নয় আজই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন এনডিএ জোটের নেতারা। জানা গিয়েছে আজই তাঁরা সরকার গঠনের দািব নিয়ে রাষ্ট্রপতির সঙ্গ দেখা করবেন। সূত্রের খবর আগামী রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী।

তৃতীয়বার দিল্লির মসনদে বসতে চলেছেন মোদী। রবিবার ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। ইতিমধ্যেই শরিকদের সঙ্গে দফায় দফায় আলোতনা করে মন্ত্রীত্ব ভাগাভাগি হয়ে গিয়েছে। এবার এনডিএ জোটে রয়েছেন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। বৃহস্পিবারই ১৭ তম লোকসভা ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার আবার এনডিএ জোেটর বৈঠক বসছে দিল্লিতে।

NDA

জানা গিয়েছে রবিবার সকাল ১১টা নাগাদ সংসদের সেন্ট্রাল হলে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন বিদেশী অতিথিরাও। আজ ফের একবার দিল্লিতে বৈঠকে বসছেন এনডিএ জোটের নেতারা। সেখানে মন্ত্রীত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। তারপরেই নেতারা গিয়ে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

এবারের নির্বাচনে খুব একটা ভাল ফল করতে পারেনি বিজেপি। ৪০০ পার হবে দাবি করে প্রচার করেছিলেন মোদী শাহরা। চারশো আসন পাওয়া তো দূরের কথা। উল্টে সাড়ে তিনশো আসনও পায়নি বিজেপি। কাজেই এবার সরকার গঠনের জন্য ভরসা করতে হয়েছে শরিকদের কাছে। নীতীশ কুমার এবং টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে এবাকর প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র মোদী।

তার জন্য দুই জোট সঙ্গীর সঙ্গে দফায় দফায় আলোচনা করে চলেছে বিজেপি। আজও দিল্লিতে দুই জোট শরিককে নিয়ে বৈঠক করবেন তাঁরা। সেখানে মন্ত্রীপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর নীতীশ কুমার নাকি রেল মন্ত্রক চেয়েছেন। এই নিেয় জল্পনার পারদ চড়েছে। আসন সংখ্যা কম থাকায় এবার মোদী-শাহরে শরিকদের কাছে নমনীয় হতেই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

নীতীশের দাবি যদি মোদী-শাহরা মেনে নেন তাহলে ফের লালু প্রসাদ যাদবের পরে রেলমন্ত্রকের দায়িত্ব যাবে বিহারের কোনও সাংসদের হাতে। ভারতের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি দিন রেলমন্ত্রক বিহারের হাতে থেকেছে। সেকারণে রেলকর্মীদের মধ্যে বিহারের বাসিন্দাদের সংখ্যা সবচেয়ে বেশি। সেকারণে তোরজোর শুরু হয়ে গিয়েছে বিহারে।

শরিকদের দলে রাখতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে বিজেপিকে। অনেক কঠিন শর্তই মেনে নিতে হচ্ছে বলে জানা গিয়েছে। এই নিয়ে সকাল ১১টা থেকে সংসদ ভবনের সেন্ট্রাল হলে বৈঠকে বসছেন এনডিএর নেতারা। সেখানে নরেন্দ্র মোদীকে নেতা হিসেবে নির্বাচন করা হবে। তারপরে বিকেলে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি নিয়ে যাবেন তাঁরা। তারপরেই আগামী ৯ তারিখ সন্ধে ৬টা নাগাদ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+