এনডিএ-র প্রার্থী হয়েছিলেন গ্যাংস্টার ছোটা রাজনের ভাই! বদলে কি হাত মোদী-শাহের
এনডিএ শরিক দলের প্রার্থী করা হয়েছিল গ্যাংস্টার ছোটা রাজনের ভাইকে। সমালোচনার মুখে পড়ে শেষপর্যন্ত প্রার্থী বদল করতে বাধ্য হল এনডিএ শরিক আরপিআই।
এনডিএ শরিক দলের প্রার্থী করা হয়েছিল গ্যাংস্টার ছোটা রাজনের ভাইকে। সমালোচনার মুখে পড়ে শেষপর্যন্ত প্রার্থী বদল করতে বাধ্য হল এনডিএ শরিক আরপিআই। ফলটন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন না অন্ধকার জগতের ডন ছোটা রাজনের ভাই দীপক নিকালজে। তাঁর বদলে দিগম্বর আগাওয়ারকে প্রার্থী করা হয়েছে।

ফলটনে প্রার্থী ছোটা রাজনের ভাই
মহারাষ্ট্রে আসন সমাঝোতায় ৬টি বিধানসভা আসন পেয়েছে এনডিএ শরিক রামদাস আটাওয়ালের দল রিপাবলিকার পার্টি অফ ইন্ডিয়া। এই আসনগুলির মধ্যেই ফলটন থেকে প্রার্থী করা হয় দীপক নিকালজেকে। ওই এলাকায় দীপকের প্রভাব থাকায় তাঁকে প্রার্থী করা হয়। কিন্তু দীপক নিকালজের নাম ঘোষণার পর থেকেই শুরু হয় সমালোচনা।

চেম্বুর কেন্দ্র থেকে তিনবার হার
এর আগে তিনবার চেম্বুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন দীপক। ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালে এই তিন কেন্দ্রে হারেন দীপক। এবার এই আসনটি শিবসেনার ভাগে পড়েছে। তাই দীপককে ফলটন কেন্দ্রে প্রার্থী করা হয়। পরে তাঁর বদলে প্রার্থী করা হয় শিবসেনাকে।

প্রার্থী বদলের নেপথ্য রয়েছে বিজেপি
রাজনৈতিক মহল মনে করছে, এই প্রার্থী বদলের নেপথ্য রয়েছে বিজেপি। বর্তমান পরিস্থিতিতে নিজেদের ভাবমূর্তি খারাপ করতে চান না মোদী-শাহরা। তাই বিজেপির তরফ থেকেও চাপ দেওয়া হয় প্রার্থী বদল করার জন্য। শেষমেশ প্রার্থী বদল করে আরপিআই।












Click it and Unblock the Notifications