বিহারে মোদী-নীতীশ আসন রফা চূড়ান্ত! লোকসভা নিয়ে ঘর গুছিয়ে ফেলল বিজেপি-জেডিইউ জোট

আগামী লোকসভা ভোটে কে কত আসনে লড়বে তা নিয়ে আগে থেকেই বিজেপির সঙ্গে জেডিইউ আসন সমঝোতা সেরে ফেলেছে বলে খবর।

এনডিএতে বিজেপির জোটসঙ্গী হিসাবে গতবছরই যোগ দিয়েছে জেডিইউ। একসময়ের সঙ্গী নীতীশ কুমার অভিমান করে এনডিএ ছেড়েছিলেন। তবে ফের একবার অমিত শাহদের ডাকে ফিরে এসেছেন। আগামী লোকসভা ভোটেও এনডিএ-র ছাতার তলায় থেকেই লড়বে নীতীশের দল। আর তাই আগে থেকেই বিজেপির সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলা হয়েছে বলে খবর।

বিহারে মোদী-নীতীশ আসন রফা চূড়ান্ত! লোকসভা নিয়ে ঘর গুছিয়ে ফেলল বিজেপি-জেডিইউ জোট

সূত্র মোতাবেক, ২০১৯ লোকসভা ভোটে বিজেপি বিহারের ২০টি আসনে, জেডিইউ ১২টি আসনে ও লোক জনশক্তি পার্টি ৫টি আসনে লড়বে। রাষ্ট্রীয় লোক ক্ষমতা পার্টি (আরএলএসপি) যদি এই জোটে নাম লেখায় তাহলে বিজেপির কোটা থেকে ২টি আসন তাদের দেওয়া হবে। আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহা সম্প্রতি যে ইঙ্গিত দিয়েছেন তাতে এনডিএ জোটে থেকেই যে তাঁরা লড়বেন তার স্পষ্ট বার্তা রয়েছে। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীকে যাতে দ্বিতীয় সুযোগ দেওয়া হয় সেজন্য তিনি জোর প্রচার চালাবেন। যার অর্থ আরএলএসপি-ও জোটের সঙ্গী হতে চলেছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও জেডিইউ প্রধান নীতীশ কুমারের মধ্যে আলোচনা করেই আসন সমঝোতা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। খুব শীঘ্রই বিহার সফরে আসবেন অমিত শাহ। তখনই সবকিছু চূড়ান্ত হবে।

ঘটনা হল, বিহারে মোট ৪০টি আসন। ঠিক হয়েছে দুই দলই সমান আসন পাবে। এক্ষেত্রে আপাতত বিজেপির হাতে ২০টি আসন থাকলেও সেখান থেকে অন্য দলগুলি ভাগ পাবে। এক্ষেত্রে জেডিইউ-র অভিযোগ করার জায়গা থাকবে না। বিরোধীরা যেখানে জোট তৈরি করতে ব্যস্ত সেখানে এনডিএ জোট আসন সমঝোতা করে ফেলল বিহারে। নিঃসন্দেহে তা লোকসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ জোটকে এগিয়ে রাখবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+