শত্রুঘ্ন বাদ! বিহারে সব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল এনডিএ

বিহারের ৪০টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল এনডিএ। এবং প্রত্যাশামতোই প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বিক্ষুব্ধ নেতা তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

বিহারের ৪০টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল এনডিএ। এবং প্রত্যাশামতোই প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বিক্ষুব্ধ নেতা তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। গতবারে পাটনা সাহিব কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি। এবার ওই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

বিহারে সব আসনে এনডিএ প্রার্থী তালিকা ঘোষণা করল এনডিএ

শত্রুঘ্ন এখনও দল না ছাড়লেও খুব শীঘ্রই কংগ্রেসে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। বিহারে বিজেপির টিকিট পেয়েছেন রাধা মোহন সিং, রাম কৃপাল যাদব, রাজীব প্রতাপ রুডি ও রাজ কুমার সিংয়ের মতো নেতারা।

গিরিরাজ সিং ২০১৪ সালে নওয়াদা থেকে লড়াই করেছিলেন। তাঁকে বেগুসরাই আসনটি দেওয়া হয়েছে। নওয়াদা আসনটি পেয়েছেন জোটসঙ্গী রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।

বিহারে মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে সমঝোতা অনুযায়ী বিজেপি ও জেডিইউ ১৭টি করে আসনে লড়ছেন। এবং এলজেপি ৬টি আসনে লড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+