ফের লোকসভার স্পিকার ওম বিড়লা! ধ্বনি ভোটে জয়ী NDA প্রার্থী-রাজস্থানের কোটার সাংসদ
আঠারোতম লোকসভার শুরু থেকে কংগ্রেস তথা ইন্ডিয়া ব্লক বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র বিরোধিতা করতে গিয়ে কে সুরেশকে স্পিকার পদে প্রার্থী করে। কিন্তু অঙ্ক যে কে সুরেশের সঙ্গে ছিল না শুরু থেকেই তা পরিষ্কার ছিল।
বুধবার লোকসভার অভিবেশন শুরু পরেই যে গুটি কয়েক সাংসদ শপথ নেননি তাঁরা শপথ নেন। তারপর দুই পক্ষের স্পিকার পদের প্রস্তাবকদের নাম ধরে ডাকেন প্রোটেম স্পিকার। একে একে যে যার পক্ষ নিয়ে দলের তরফে ওম বিড়লা কিংবা কে সুরেশের নাম প্রস্তাব করেন। এরপর ধ্বনি ভোটে স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা।

ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলান। যা সরকার পক্ষ এবং বিরোধীদের মধ্যে বিরল বন্ধুত্বের মুহূর্ত।
লোকসভার তরফে দলমত নির্বিশেষে ওম বিড়লাকে অভিনন্দন জানায়। এরপর প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু তাঁকে স্পিকারের আসনের দিকে নিয়ে যান।
লোকসভার স্পিকার সাধারণভাবে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়। সরকারপক্ষ এব্যাপারে বিরোধীদের কাছে তাদের প্রার্থীকে সমর্থনের জন্য আবেদন করে। এক্ষেত্রে বিজেপির তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে আবেদন জানানো হলে, তিনি বলেন, বিরোধীদের থেকে ডেপুটি স্পিকার করা হলে তারা স্পিকার পদে এনডিএ প্রার্থীকে সমর্থন করবেন।
সরকারের তরফে সেই সময় জানিয়ে দেওয়া হয়, তারা ডেপুটি স্পিকার পদ কিংবা এব্যাপারে বিরোধীদের দাবি আপাতত বিবেচনা করছে না। সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু বলেন, তারা বিরোধীদের কাছে স্পিকার পদপ্রার্থীকে সমর্থনের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু তারা সমর্থনের বদলে ডেপুটি স্পিকারের পদ চায়। সেই সময় সরকার পক্ষ বলে, উভয় পদের নির্বাচনের প্রক্রিয়া আলাদা।
মঙ্গলবার রাহুল গান্ধী সরকারকে নিশানা করে অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী সহযোগিতার কথা বলেন, কিন্তু ভিন্ন কাজ করেন। তাদের নেতাকে অপমান করা হচ্ছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications