দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনখড়, বিপুল ভোটে হারালেন মার্গারেট আলভাকে
দেশের নতুন উপরাষ্ট্রপতি (vice president) নির্বাচিত হলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) । তিনি বিপুল ভোটে হারিয়েছেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে (Margaret Alva)। যে ভোট ধনখড়ের পাওয়াক কথা, তার থেকেও বেশি ভোট
দেশের নতুন উপরাষ্ট্রপতি (vice president) নির্বাচিত হলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) । তিনি বিপুল ভোটে হারিয়েছেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে (Margaret Alva)। যে ভোট ধনখড়ের পাওয়াক কথা, তার থেকেও বেশি ভোট পেয়েছেন তিনি। তৃণমূলের লিখিত চিঠি অমান্য করে এদিন উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।
|
পেলেন ৫২৮ ভোট
এদিন দেশের ৭৮০ জন সাংসদের মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন ৭২৫ জন সাংসদ। সব মিলিয়ে ভোট দানের হার ৯৩ শতাংশ। এর মধ্যে জগদীপ ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট। ১৫ টি ভোট বাতিল হয়ে গিয়েছে। এদিন চোখে পড়ার মতো সকলেই ভোট দিয়েছেন একে একে। সেই তালিকায় প্রধানমন্ত্রী যেমন ছিলেন, ছিলেন সোনিয়া গান্ধী। তালিকায় ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মননোহন সিংও।

অভিনন্দন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর
এদিন জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নিজে যান জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে। এর আগে প্রধানমন্ত্রীর গলায় ধনখড়ের আইনি জ্ঞান নিয়ে প্রশংসা শোনা গিয়েছিল। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও তাঁকে কৃষক সন্তান বলে বর্ণনা করে, তাঁর অধীনে রাজ্যসভার মর্যাদা আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেছিলেন।

কৃষক সন্তান এবার উপরাষ্ট্রপতির আসনে
রাজস্থানের কৃষক সন্তান এবার উপরাষ্ট্রপতির আসনে। আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে দেশে সর্বোচ্চ প্রশাসনিক পদে বসানোর পরে এবার এক কৃষক সন্তান বসলেন উপ রাষ্ট্রপতির পদে। জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন তারা একজন কৃষক সন্তানকে মনোনীত করেছেন।

শুরু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে
১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের ঝুনঝুনে জন্মগ্রহণ করেন জগদীপ ধনখড়। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত লোকসভা সদস্য থাকার সময়ে তিনি ভিপি সিং ক্যাবিনেটে মন্ত্রী হয়েছিলেন তিনি। এরপর ২০০৩ সাল থেকে গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত হন। উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি বেঙ্কাইয়া নাইডুর স্থলাভিষিক্ত হবেন। এর আগে রাজস্থান থেকেতিনি দ্বিতীয় উপরাষ্ট্রপতি। এর আগে রাজস্থান থেকে উপরাষ্ট্রপতি হয়েছিলেন ভৈর সিং শেখাওয়াত।
কীভাবে রান্না ঘর চালাচ্ছেন, তা নেতাদের স্ত্রীদের গিয়ে জিজ্ঞাসা করুন! মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে নিশানা আজমলের
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications