খুন আর হত্যায় শীর্ষে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য, রিপোর্ট এনসিআরবি-র

দেশের খুন আর হত্যার প্রবণতা কমছে। এমনই দাবি করছে সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুবো বা এনসিআরবি। পরিসংখ্যান বলছে ২০১৬-র নিরিখে ২০১৭-য় দেশে খুনের ঘটনা কমেছে।

দেশের খুন আর হত্যার প্রবণতা কমছে। এমনই দাবি করছে সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুবো বা এনসিআরবি। পরিসংখ্যান বলছে ২০১৬-র নিরিখে ২০১৭-য় দেশে খুনের ঘটনা কমেছে। ৫.৯ শতাংশ কমেছে খুনের ঘটনা। তবে এই হিসেবেও শীর্ষে রয়েছে নীতীশের বিহার। তারপরেই যোগীর উত্তর প্রদেশ। আর বেশিরভাগ খুনের নেপথ্যেই রয়েছে প্রতিহিংসা এবং পারিবারিক বিবাদ।

প্রতিহিংসার খুন বাড়ছে

প্রতিহিংসার খুন বাড়ছে

এনসিআরবি-র রিপোর্ট বলছে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে খুনের ঘটনা কমেছে গোটা দেশে। ২০১৭ সালে ২৮,৬৫৩টি খুনের অভিযোগ দায়ের হয়েছে পুলিসের খাতায়। ২০১৬ সালে তার পরিমান ছিল ৩০,৪৫০। এই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে অধিকাংশ ঘটনার নেপথ্যে রয়েছে বিবাদ, ব্যক্তিগত শত্রুতা। বিবাদের জেরে খুন হয়েছে ৭৮৯৮টি। তার পরেই রয়েছে ব্যক্তিগত শত্রুতায় খুন (৪৬৬০), স্বার্থলাভে খুন হয়েছে ২১০৩ জন।

খুনের পরিসংখ্যানে শীর্ষে রয়েছে যোগীর উত্তর প্রদেশ

খুনের পরিসংখ্যানে শীর্ষে রয়েছে যোগীর উত্তর প্রদেশ

খুনের হিসেব বলছে সংখ্যা বিচারে শীর্ষে রয়েছে যোগীর উত্তর প্রদেশ। ২০১৬ সালে এই রাজ্যে খুন হয়েছিল ৪৮৮৯ জন। ২০১৭-তে সেটা কমে হয়েছে ৪৩২৪ জন। তারপরেই রয়েছে নীতীশ কুমারের বিহার। ২০১৬ সালে বিহারে খুন হয়েছে ২৮০৩ জন। ২০১৭ সালে সেটা কমে হয়েছে ২৫৮১ জন। তারপরেই রয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্র। ২০১৬ সালে খুনের সংখ্যা ২২৯৯ জন। সেটা ২০১৭-তে কমে হয়েছে ২১০৩ জন। উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্রের পরেই রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। এখানেও অধিকাংশ খুনের ঘটনার নেপথ্যে রয়েছে বিবাদ।

কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে দিল্লি

কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে দিল্লি

কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মধ্যে খুনের হিসেবে শীর্ষে রয়েছে দিল্লি। ২০১৬ সালে ৫২৮ জন খুন হয়েছিল দিল্লিতে। ২০১৭ সালে সেটা কমে হয়েছে ৪৮৭ জন। এর পরেই রয়েছে চণ্ডীগড়। তারপরে পদুচেরী। এই সব খুনের অধিকাংশ কারন বিবাদ। জলের জন্য বিবাদেও খুন হয়েছে এমন ঘটনা রয়েছে।

পণের জন্য খুনের ঘটনাও রয়েছে দেশে

পণের জন্য খুনের ঘটনাও রয়েছে দেশে

পণের জন্য খুনের ঘটনার শীর্ষে রয়েছে ওড়িশা (২৯১)। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ(২৭৪)। ২০১৭ সালে মোট ১১২৩টি পণের জন্য খুনের ঘটনা ঘটেছে। তার মধ্যে মাত্র ৪টি খুন হয়েছে দিল্লিতে।

মেট্রো সিটিগুলিতে খুনে ঘটনা হিসেব করলে দেখা গিয়েছে দিল্লি রয়েছে শীর্ষে (৪০০)। তারপরেই রয়েছে বেঙ্গালুরু(২৩৫)। আর অপরাধ প্রবণতায় শীর্ষে রয়েছে বিহারের পাটনা (৮.৯)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+