অজিত পাওয়ার না সুপ্রিয়া সুলে? কে বসবেন শরদ পাওয়ারের জায়গায়? আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে NCP
ভাইপোর সঙ্গে তুমুল বিবাদ। শেষ পর্যন্ত দলের সভাপতির পদ ছাড়তে হয় প্রবীণ নেতা শরদ পাওয়ারকে। রাজনৈতিক মহলে এই নিয়ে হইচই পড়ে গিয়েছে। এনসিপি যাকে ছাড়া অচল সেই নেতাই থাকছেন না দলে। শরদ পাওয়ারের পদত্যাগের পর পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে চলছে জল্পনা। আজই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
শরদ পাওয়ারের পর এনসিপির সভাপতি পদে কে বসবেন আজ তার সিদ্ধান্ত হবে। অজিত পাওয়ার না সুপ্রিয়া সুলে কার ভাগ্যে ছিঁড়বে ছিঁকে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মুম্বইয়ের ওয়াই বি চবন হলে সকাল ১১টা থেকে শুরু হবে সেই বৈঠক।

সকলকে চমকে দিয়েই এক প্রকার দলের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন শরদ পাওয়ার। তিনি জানিয়েছিলেন তাঁর জায়গায় কে বসবেন সেটা দলের কমিটিই ঠিক করবে। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল ভাইপো না মেয়ে সুপ্রিয়া সুলে কার পাল্লা ভারী এই পদের জন্য।

এনসিপির এই নির্ধারণ কমিটির মধ্যে আবার রয়েছেন অজিত পাওয়ার সুপ্রিয়া সুলেও। মনে করা হচ্ছে অজিত পাওয়ারের সঙ্গে মনোমালিন্যের কারণেই দলের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শরদ পাওয়ার। সেকারণে শরদ পাওয়ারের অনুগামীরা দলের সভাপতি পদে তাঁর মেয়ে সুপ্রিয়া সুলেকেই চাইছেন। আবার অজিত অনুগামীরা তার প্রতিরোধ গড়ে তুলতে মরিয়া।
দলের নতুন সভাপতি নির্ধারণকারী বৈঠকে থাকবেন, অজিত পাওয়ার, সুপ্রিয়া সুলে , প্রফুল প্যাটেল, সুনীল টিকারে, জয়ন্ত পাটিল, ছগন ভুজওয়াল, দিলীপ ওয়াসলে পাটিল, অনিল দেশমুখ, রাজেশ টোপে, জীতেন্দ্র ওয়াহাদ, হাসান মুশরিফ, ধনঞ্জয় মুণ্ডে, জয়দেব গায়কোয়াড় সহ এনসিপির শীর্ষ নেতারা।
২০২৪-র লোকসভা ভোটের আগে শরদ পাওয়ারের এনসিপি পদ থেক সরে দাঁড়ানোর ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এতে বিরোধী ঐক্যে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ বিরোধী ঐক্যকে জোটবদ্ধ করতে শরদ পাওয়ারের বড় ভূমিকা ছিল। প্রসঙ্গত উল্লেখ্য গত মাসেই তিনি বিরোদী ঐক্য নিয়ে কংগ্রেস সব াপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক করেছেন।












Click it and Unblock the Notifications