Maharashtra Assembly Election 2024: অসন্তোষ বাড়ছে, কত আসন পাবে মহায়ুতি জোট? বড় ইঙ্গিত পাওয়ার গোষ্ঠীর
Maharashtra Assembly Election 2024: মহায়ুতি জোটে'র মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে। আগামী মহারাষ্ট্র নির্বাচনে ১০০ টি বেশি কখনও আসন পাবে না। চাঞ্চল্যকর দাবি শরদ পাওয়ার গোষ্ঠীর। বছর শেষে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ।
লোকসভা নির্বাচনে সে রাজ্যে দুর্দান্ত ফল করেছে মহা বিকাশ আগাড়ি। এরপরেই কার্যত চাঙ্গা শিবির। এই অবস্থায় চাঞ্চল্যকর দাবি পাওয়ার গোষ্ঠীর (NCP (SP) মুখপাত্র মহেশ তাপসীর (Mahesh Tapase)। তিনি বলেন, মানুষের মধ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি মহায়ুতি জোটে'র মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে (Maharashtra Assembly Election 2024)।

এই অবস্থায় মহারাষ্ট্রের ক্ষমতায় থাকা জোটের প্রতি মানুষের সমর্থন কমছে বলে দাবি করেছেন। যদিও এহেন দাবি খারিজ করে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, মহারাষ্ট্রের মানুষ তাদের পাশেই আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন সরাসরি পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। এমনকি জোটের মধ্যেও কোনও অসন্তষ নেই বলে দাবি বিজেপি।
যা খবর, মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসনে আগামী নভেম্বর মাস নাগাদ নির্বাচন হতে পারে। এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিজেপির কাছে। গত পাঁচ বছরে সে রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বে সরকারের পতন হয়। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের (Eknath Shinde-led Shiv Sena) নেতৃত্বে তৈরি হয় সরকার। যেখানে বিজেপি এবং অজিত পাওয়ারের এনসিপি রয়েছে।
অন্যদিকে ঠাকরে নেতৃত্বাধিন শিবসেনা (UBT), শরদ পাওয়ার গোষ্ঠী NCP (SP) এবং কংগ্রেসের জোট মহা বিকাশ আগাড়ি (MVA) একেবারে কোমর বেঁধে নির্বাচনের লড়াই'য়ে নামছে। গত কয়েকদিনের আগেই এই জোটের সদস্যরা উচ্চ পর্যায়ের একটি বৈঠক সারেন। সেখানে বেশ কিছু আসন নিয়ে আলোচনা হয়। আগামী ১লা অক্টোবর আরও একটি বৈঠক হওয়ার আছে। যেখানে শিবসেনা (UBT), শরদ পাওয়ার গোষ্ঠী NCP (SP) এবং কংগ্রেসের শীর্ষ আধিকারিকরা যোগ দেবেন।
মূলত রণকৌশল সাজাতেই এই বৈঠক ডাকা হয়েছে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি পাওয়ার গোষ্ঠীর (NCP (SP) মুখপাত্র মহেশ তাপসীর (Mahesh Tapase)। তিনি বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ স্পষ্ট। ফলে যতবারই ওই সমস্ত নেতারা মহারাষ্ট্রে যাবেন, ততই মহায়ুতি জোট সমর্থন হারাবে। শুধু আসন নয়, ভোট শতাংশও কমবে বলে দাবি।












Click it and Unblock the Notifications