কংগ্রেসের সঙ্গে মতভেদ মেটাতে রাজি মমতা, শরদ পাওয়ারে মন্তব্যে ফের বিরোধী ঐক্যের বার্তা

কংগ্রেসের সঙ্গে মতভেদ মেটাতে রাজি মমতা, শরদ পাওয়ারে মন্তব্যে ফের বিরোধী ঐক্যের বার্তা

বিরোধী ঐক্যের জট খুলছে। মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তিনি জািনয়েছেন কংগ্রেসের সঙ্গে মনোমালিন্য মেটাতে প্রস্তুত হয়েছেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শরদ পাওয়ারকে নাকি সেকথা জািনয়েছেন। ইতিমধ্যেই বিরোধী ঐক্যের শক্তি বাড়িয়েছেন নীতীশ কুমার। তার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

কংগ্রেসের সঙ্গে মতভেদ মেটাতে রাজি মমতা

কংগ্রেসের সঙ্গে মতভেদ মেটাতে রাজি মমতা

এগিয়ে আসছে লোকসভা ভোট। তার মধ্যে ফের বিরোধী ঐক্যের জট খোলার মরিয়া চেষ্টা চালাচ্ছে অবিজেপি দলগুিল। যার মূল হোতা বলা চলে শরদ পাওয়ারকে। এনসিপি সুপ্রিমোর হাত ধরেই বিরোধী ঐক্য ফের মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। এদিন মুম্বইয়ে সাংবাদিক বৈঠক করে শরদ পাওয়ার জনিয়েছেন, টিএমসি সুপ্রিেমা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে মনোমালিন্য মেটাতে রাজি হয়েছেন। তিনি জািনয়েছেন, টিএমসি সুপ্রিমো তাঁকে ফোনে জানিয়েছেন জাতীয় স্বার্থে কংগ্রেসের সঙ্গে কথা বলে মতভেদ মেটাতে তিনি রাজি হয়েছেন।

টিএমসির সঙ্গে কংগ্রেসের দূরত্ব

টিএমসির সঙ্গে কংগ্রেসের দূরত্ব

একুশের ভোটের পর একাধিকবার দিল্লিেত গিয়ে বিরোধী ঐক্যে শান দিয়েছেন মমতা। প্রথমবার দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন তিিন। তারপরেই সওয়াল উঠেছিল এবারে বিরোধী ঐক্যের নেপথ্যে কি মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তর্পণে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকে একাধিক রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসের বিরোধিতাতেই বলতে শোনা গিয়েছিল তাঁকে। এমনকী মুম্বইয়েও সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেসের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে না। একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে হারাতে এবং সেটা তারা করে দেখিয়েছেন।

বিরোধী ঐক্যে নীতীশ

বিরোধী ঐক্যে নীতীশ

বিরোধী ঐক্যে সম্প্রতি শক্তি বাড়িয়েছেন নীতীশ কুমার। বিজেপির সরকার ফেলার চক্রান্ত আঁচ করে বিহারে বিজেপির সঙ্গে জোট েভঙে বেরিয়ে এসে মহাজোটে হাত মিলিয়েছেন তিিন। মহাজোটের সমর্থন িনয়ে ফের বিহারে সরকার গড়েছেন নীতীশ কুমার। বিহারে নতুন করে সরকার গড়ার পরেই দিল্লি সফর করেছেন নীতীশ কুমার। তারপরেই বিরোধী ঐক্য নিয়ে বার্তা দিয়েছিলেন নীতীশ কুমার। তারপরেই জল্পনার পারদ চড়তে শুরু করে। তাহলে কী নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ করা হবে?

শরদ পাওয়ারকে কেন বার্তা

শরদ পাওয়ারকে কেন বার্তা

শরদ পাওয়ারকেই কেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে মতভেদের কথা জানাতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে শরদ পাওয়ারের বড় ভূমিকা রয়েছে বিরোধী ঐক্য তৈরিতে। তিিন মূল যোগ সূত্র হিসেবে কাজ করে থাকেন অবিজেপি জোটে। সেকারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকেই এই বার্তা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+