The Kerala Story: কেরালা স্টোরির নির্মাতাদের ফাঁসিতে ঝোলানো উচিত, এনসিপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
কেরালা স্টোরি নিয়ে বিতর্কিত মন্তব্য যেন থামছেই না। এবার এনসিপি নেতা জিতেন্দ্র অওধ তীব্র আক্রমণ শানিয়েছেন কেরালা স্টোরির নির্মাতাদের। তিনি বলেছেন দ্য কেরালা স্টোরির নির্মাতাদের জনসমক্ষে ফাঁসিতে ঝোলানো উচিত।
লাভ জিহাদ নিয়ে তৈরি এই ছবি ঘিরে গোটা দেশে বিতর্ক তৈরি হয়েছে। গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্য কেরালা স্টোরি ছবিটিকে তাঁর রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করেছেন বাম-বিজেপি চক্রান্ত করে এই ছবিটি তৈরি করেছে। পুরোটাই পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পর এনসিপি নেতা জিতেন্দ্র অওধ তীব্র আক্রমণ শানিয়েছেন দ্য কেরালা স্টোরি নিয়ে। তিনি তীব্র আক্রমণ শানিয়েছেন দ্য কেরালা স্টোরির নির্মাতাদের। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন দ্য কেরালা স্টোরির নির্মাতাদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো উচিত।

তিনি অভিযোগ করেছেন ছবিটি তৈরি করে পরিচালক কেবল মাত্র কেরালার বদনামই করেনি সেখানকার মহিলাদের অপমানও করেছেন। তিনি অভিযোগ করেছেন ছবিতে দাবি করা হয়েছে কেরলের ৩২ হাজার মহিলা নিখোঁজ এবং তাঁরা আইএস জঙ্গি সংগঠনে যোগ দিয়েছেন। কিন্তু বাস্তবে সংখ্যাটা ৩। ছবিতে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। যা গোটা দেশের পক্ষে ক্ষতিকর। সেকারণে ছবির পরিচালক এবং প্রযোজককে ফাঁসিতে ঝোলানো উচিত।

একদিকে যখন পশ্চিমবঙ্গ সরকার দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্যদিকে উত্তর প্রদেশ সরকার এই ছবিকে ট্যাক্স ফ্রি বলে ঘোষণা করেছে। মধ্যপ্রদেশ সরকারও এই ছবিটিকে ট্যাক্স ফ্রি ঘোষণা করেছে। তামিলনাড়ুতে আবার এই ছবিকে ঘিরে একাধিক সিনেমা হলে অশান্তির ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গে কেন দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা হল তার প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ছবির নির্মাতারা। সেই সঙ্গে দ্য কেরালা স্টোরির দেখানোর জন্য তামিলনাড়ুর সিনেমা হলগুলিতেও বিশেষ নিরাপত্তা দেওয়ার আর্জি জানানো হয়েছে সুিপ্রম কোর্টে।












Click it and Unblock the Notifications