প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুৎসিত ভাষায় আক্রমণ এনসিপি নেতা মাজিদের
এনসিপি নেতা মাজিদ মেমন ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন।
এনসিপি নেতা মাজিদ মেমন ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন। এর আগে তিনি বিজেপি নেতাদের নেপালে গিয়ে ভোটে লড়ার পরামর্শ দিয়েছিলেন। বালাকোটে হামলার পর পাকিস্তানের পক্ষ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে জানিয়েছিলেন, ভারতের হামলায় পাকিস্তানে কেউ মারা যায়নি।

এহেন মাজিদ মেমন এদিন প্রধানমন্ত্রী মোদীকে কুৎসিত আক্রমণ করেছেন। আপত্তিজনক শব্দ ব্যবহার করেছেন আক্রমণ করতে গিয়ে। প্রধানমন্ত্রীকে নিরক্ষর ও মূর্খ বলে কটাক্ষ করেছেন। বলেছেন, অশিক্ষিতদের মতো কথা বলেন মোদী।
#WATCH Majeed Memon, NCP: Mujhe lagta hai ki Pradhan Mantri bhi ek anpadh, jahil ya raaste pe chalne wale aadmi ki tarah baat karte hain. Vo itne bade pad pe baithe hain, Unka pad ek sanvaidhanik pad hai, uss sanvaidhanik pad mein Pradhan Mantri raaste mein nahi chuna jata. pic.twitter.com/IczTw58QlH
— ANI (@ANI) April 1, 2019
মেমনের কথায়, আমার মনে হয় প্রধানমন্ত্রী একজন অশিক্ষিত ও মূর্খ যেমন রাস্তার লোকেরা কথা বলেন, তেমনই তিনিও কথা বলেন। উনি এত বড় পদে বসে রয়েছেন। সাংবিধানিক পদ এটি। এমন পদে যাঁরা বসেন তাঁদের রাস্তা থেকে বাছা হয় না।












Click it and Unblock the Notifications