মোদী কবে 'পরেশানি পে চর্চা' করবেন, প্রশ্ন করছে এনসিপি
মোদী কবে 'পরেশানি পে চর্চা' করবেন, প্রশ্ন করছে এনসিপি
গত কিছুদিন ধরে ক্রমাগত উর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম। মোটরসাইকেল, গাড়িতে তেল ভরাতে মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের। জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে দাম বাড়ছে বিভিন্ন পণ্যেরও। স্বভাবতই এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাপ বাড়িয়েছে বিরোধীরা। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে 'চাকরির খরা' নিয়ে অভিযোগও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও শুক্রবারই ছাত্রছাত্রীদের পরীক্ষার চাপ কমানোর জন্য 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এবার এই নিয়েই মোদীকে কটাক্ষ করল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি।

মোদীর 'পরীক্ষা পে চর্চা'!
সামনেই বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষা, বিভিন্ন রাজ্যের দ্বাদশ শ্রেনীর পরীক্ষাও আর কিছুদিন বাদেই। পরীক্ষার মরশুমে শিক্ষার্থীদের চাপ কমাতে ২০১৮ থেকে প্রতি বছরই গুরুত্বপূর্ণ টিপস দেন প্রধানমন্ত্রী। এবছরও তার ব্যতিক্রম হয়নি, শুক্রবার ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত টিপস দিলেন মোদী। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে প্রায় ১২.১২ লক্ষ ছাত্রছাত্রী, ২.৭১ লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং ৯০ হাজার অভিভাবকের মাঝে বক্তব্য রাখেন মোদী। পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের চাপমুক্ত থাকতে বলার পাশাপাশি অভিভাবকদেরও উপদেশ দেন, যাতে তাঁরা নিজেদের স্বপ্ন সন্তানের ওপর চাপিয়ে না দেন।'

এনসিপির কটাক্ষ, 'পরিশানি পে চর্চা'!
এদিন প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে স্বাগত জানিয়েই তাঁর প্রতি শ্লেষ ছুঁড়ে দেয় এনসিপি। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র ক্লাইড ক্র্যাস্টো বলেন, 'পরীক্ষার মরশুমে ছাত্রছাত্রীরা চাপে থাকেন। তাদের চাপ কমাতে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলছেন। আমরা এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিন্তু পরীক্ষার্থীদের অভিভাবক এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে কখন 'পরিশানি পে চর্চা' করবেন প্রধানমন্ত্রী? প্রতিদিনই বাড়ছে পেট্রোল, ডিজেল, এলপিজি গ্যাসের দাম। বেকারত্বও চিন্তার বিষয় হয়ে উঠেছে।'

রাহুলের কটাক্ষ মোদীকে!
অবশ্য শুধু এনসিপি-ই নয় এর আগেই গ্যাসের দাম বাড়া নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধীও৷ বৃহস্পতিবারই টুইটে কংগ্রেস নেতা রাহুল লিখেছেন, রোজ সকালে উঠে পেট্রোল, ডিজেও ও গ্যাসের দাম বাড়িয়ে দেওয়াটাই মোদীর কাজ। সঙ্গে উনি 'মোদীর মন কি বাত' কে কটাক্ষ করে 'রোজ শুভ কি বাত' হ্যাশট্যাগও দিয়েছেন৷ তবে এখানেই থামেননি রাহুল, তিনি দেশের যুবদের কর্মসংস্থান না হওয়া নিয়েও কটাক্ষ করেছেন মোদীকে৷

মোদীকে কটাক্ষ করে তৃণমূলের মিম
আবার শুক্রবারই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে একটি মিম পোস্ট করা হয়েছে৷ যেখানে মোদীর নির্বাচনী প্রতিশ্রুতি 'অচ্ছে দিন' (অর্থাৎ ভালো সময় আসার কথা) -কে ট্রোল করা হয়েছে, সাম্প্রতিক সময়ে অষ্কার মঞ্চে-এ অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনাটিকে মিশেয়ে একটি মিম আকারে৷












Click it and Unblock the Notifications