Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NCP in Crisis: শরদ পাওয়ারকে এনসিপি প্রধান পদ থেকে ‘অপসারিত’ করলেন ভাইপো অজিত

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি সংক্ষেপে এনসিপির সর্বভারতীয় সভাপতি তিনি। তাঁকেই কি না পার্টির প্রধান পদ থেকে অপসারিত করা হল। নম্বর-যুদ্ধে জেতার পর শরদ পাওয়ারকে এনসিপির সর্বভারতীয় সভাপতি তথা পার্টি প্রধানের পদ থেকে 'অপসারিত' করলেন ভাইপো অজিত।

মহারাষ্ট্র রাজনীতিতে অজিত পাওয়ার এবার এনসিপির ব্যাটন তুলে নিতে নিজের কাকাকেই অপসারিত করলেন। সূত্রের খবর, এনসিপির বিদ্রোহী গোষ্ঠী তাদের চিঠিতে এনসিপির প্রধান হিসেবে অজিত পাওয়ারের নাম উল্লেখ করেছেন। শরদ পাওয়ারকে সরিয়ে এনসিপি প্রধান হিসেবে অজিত পাওয়ার নিযুক্ত হয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

Sharad Pawar

নির্বাচন কমিশনে চিঠি লিখে এনসিপির বিদ্রোহী গোষ্ঠী দলীয় নাম ও নির্বাচনী প্রতীক দাবি করেছে। এনসিপির প্রতিষ্ঠা পর যে শরদ পাওয়ার দুই দশকেরও বেশি সময় ধরে দলের নেতৃত্ব দিয়ে এসেছেন তাঁকে শীর্ষ পদ থেকে সরিয়ে দিয়েছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির বিদ্রোহী গোষ্ঠী।

শরদ পাওয়ার বলেছেন তাঁর দল ও নির্বাচনী প্রতীককে কেউ কেড়ে নিতে পারবে না। তিনি কর্মী ও সমর্থকদের আশ্বাস দিয়েছেন এই মর্মে। কার কতজন বিধায়ক আছে, সেটা মাপকাঠি হতে পারে না দল ও নির্বাচনী প্রতীকের। তাই আমি এটাকে গুরুত্ব দিই না।

তিনি বলেন, অতীতে আমার ৬৮ জন বিধায়ক ছিল, যখন আমি কিছু সময়ের জন্য ছিলাম না, ৬২ জন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমার সঙ্গে মাত্র ছয়জন ছিলেন। আমরা তারপর নতুন মুখ নিয়ে জিতেছি। আবারও আমরা জিতব। কেউ যদি বলে তারা আমাদের প্রতীক নেবে, আমি তাদের বলি দলের প্রতীক আমাদের সঙ্গে থাকবে, তা কোথাও যাবে না।

Sharad Pawar

মহারাষ্ট্রে পাওয়ার বনাম পাওয়ার যুদ্ধে কাকাকে হারিয়ে অ্যাডভান্টেজ নিয়েছেন অজিত পাওয়ার। তবে তিনি ৪৩ জনের সমর্থনের দাবি করলেও, সেই সংখ্যা অর্জন করতে পারেননি। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিতে অজিত পাওয়ারের গোষ্ঠী ২৯ জনের সমর্থন আদায় করতে সম্ভবপর হয়েছেন তিনি।

১৩ বিধায়ক রয়েছেন শরদ পাওয়ারের পক্ষে। কিন্তু ৫৩ জন এনসিপি বিধায়কের মধ্যে ১১ জনের অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। অজিত পাওয়ারের ডাকে সাড়া দিয়ে বেশি বিধায়ক গিয়েছেন। অপেক্ষাকৃত কম বিধায়ক সাড়া দিয়েছেন শরদের ডাকে। আবার অনেকে অনুপস্থিত থেকেছেন।

এরপর এনসিপির দলীয় নাম ও প্রতীকের লড়াই নির্বাচন কমিশনে দরজায় পৌঁছে গেল। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি দলটি আজ গুরুত্বপূর্ণ বৈঠকের পরে নির্বাচন কমিশনের কাছে গেল। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি নির্বাচনী সংস্থার কাছে একটি ক্যাভিয়েট দাখিল করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+