বিজেপি বিরোধিতা পোক্ত করতে এনসিপি চায় মুখ্যমন্ত্রিত্বে ভাগাভাগি, কংগ্রেসি স্পিকার

মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। প্রতিবাদে শিবসেনা সুপ্রিমে কোর্টে গিয়েছে। একইসঙ্গে কংগ্রেসের ভূমিকাও পর্যবেক্ষণ করছে তারা। কারণ কংগ্রেসের ভূমিকাই এখন বিজেপি বিরোধী সরকার গঠনে মুখ্য হয়ে উঠেছে।

মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। প্রতিবাদে শিবসেনা সুপ্রিমে কোর্টে গিয়েছে। একইসঙ্গে কংগ্রেসের ভূমিকাও পর্যবেক্ষণ করছে তারা। কারণ কংগ্রেসের ভূমিকাই এখন বিজেপি বিরোধী সরকার গঠনে মুখ্য হয়ে উঠেছে। এই উদ্ভুত পরিস্থিতিতে এনসিপি চাইছে শিবসেনার সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব ভাগ করে নিতে, কংগ্রেস চাইছে স্পিকার পদ।

বিজেপি বিরোধিতা পোক্ত করতে এনসিপির বার্তা কংগ্রেসকে

মোট কথা রাষ্ট্রপতি শাসন জারি হলেও শিবসেনার সঙ্গে জোট গড়ে সরকার গঠনের প্রক্রিয়া চালু রেখেছে কংগ্রেস ও এনসিপি। শিবসেনাকে সমর্থন দিতে গিয়ে বিলম্ব করায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে মহারাষ্ট্রে। তা মাথায় রেখেই এনসিপি বা কংগ্রেস এখন মেপে পা ফেলতে চাইছে।

কংগ্রেস চাইছিল বাইরে থেকে এনসিপি-শিবসেনা সরকারকে সমর্থন করতে। কিন্তু এনসিপি চাইছে কংগ্রেসকে সরাসরি সরকারে অংশ নেওয়াতে। তাহলে সরকার আরও পোক্ত হবে। এবং বিজেপি বিরোধী জোটও শক্তিশালী হবে। এখন সমস্যা এনসিপি বা শিবসেনাকে যথার্থ সময় দেননি রাজ্যপাল ভগৎ সিং কোশারি। তারপরও অবশ্য মহারাষ্ট্রে শিবসেনাকে নিয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী কংগ্রেস ও এনসিপি।

এখন লড়াই সুপ্রিম কোর্টে। শিবসেনার মামলা সু্প্রিম কোর্ট কী রায় দেয়, তার দিকেই নজর গোটা দেশের। মহারাষ্ট্রের পরিস্থিতি কোন দিকে যায়। সরকার গঠনের লক্ষ্যে মঙ্গলবার দফায় দফায় এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের নেতৃ্ত্বে বৈঠক হয়েছে। এই বৈঠক থেকে কিছু সূত্র উঠে এসেছে।

এনসিপি এদিন জোর দিয়েছিল যে ৪৪ বিধায়ক নিয়ে কংগ্রেসকে শিবসেনার সাথে জোট সরকারের অংশ নিতে হবে। অন্যদিকে কংগ্রেস পাঁচ বছরের জন্য উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দেয় তারা। আর এনসিপি শিবসেনা এবং এনসিপি-র মধ্যে মুখ্যমন্ত্রী পদ ভাগ করে নেওয়া দাবি জানায়। যদিও কংগ্রেস চায় স্পিকার পদ।

শরদ পাওয়ার বলেন, কংগ্রেস মহারাষ্ট্র সরকারের অংশ নিলে রাজ্যে একটি স্থিতিশীল সরকার তৈরি হবে। ৫৪ বিধায়ক নিয়ে এনসিপি বিজেপি ও শিবসেনার পরে তৃতীয় বৃহত্তম দল। ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় ১০৫ বিজেপির, শিবসেনার, হাতে রয়েছে ৫৬ জন। এনসিপির ৫৪ আর কংগ্রেসের ৪৪ বিধায়ক রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+