এটা মহারাষ্ট্র, গোয়া বা মনিপুর নয়! বিজেপি ও রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুড়লেন পাওয়ার
মহারাষ্ট্রে শিবসেনা-কংগ্রেস-এনসিপির শক্তি প্রদর্শনের মঞ্চ থেকে এনসিপি প্রধান চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপিকে। তিনি বলেন, আমরা বিজেপিকে চরম পাঠ শিখিয়ে ছাড়ব।
মহারাষ্ট্রে শিবসেনা-কংগ্রেস-এনসিপির শক্তি প্রদর্শনের মঞ্চ থেকে এনসিপি প্রধান চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপিকে। তিনি বলেন, আমরা বিজেপিকে চরম পাঠ শিখিয়ে ছাড়ব। ওদের মনে রাখা উচিত, এটা মণিপুর বা গোয়া নয়। এটা মহারাষ্ট্র। এখানে সংখ্যালঘু বিজেপি সরকার টিকবে না। শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট তাদের নামিয়ে আনবে ক্ষমতা থেকে।

শারদ পাওয়ার বলেন, অজিতের হুইপকে ভয় পাবেন না। অজিত কোনও সদস্যকে সাসপেন্ড করতে পারে না। এসব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। অজিত হুইপ ইস্যু করতে পারে- এটা নিছকই গুজব। এই গুজবে বিশ্বাস করবেন না। ক্ষমতার অপব্যবহার করে বিজেপি কুর্সিতে বসতে চাইছে, তা হবে না এই মহারাষ্ট্রে।
কর্ণাটকের গভর্নরও বিজেপিকে তাদের সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন। এবার মহারাষ্রেনরও একই ঘটনার পুনরাবৃত্তি হল। এ আগে গোয়া, মনিপুরেও একই ঘটনা ঘটিয়েছিল বিজেপি। রাজ্যপালকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করেছিল। এভাবে সংসদীয় পদ্ধতিগুলির অপব্যবহার, মহারাষ্ট্র মানবে না।
এদিন তিনি বলেন, ১৬২ জন বিধায়ক এখানে উপস্থিত আছেন। এই সংখ্যা আরও বাড়বে। সুপ্রিম কোর্ট ফ্লোর টেস্টের নির্দেশ দিলেই আমরা প্রস্তুত। তিনি ফের মনে করিয়ে দেন অজিতের দলীয় হুইপ ইস্যু করার ক্ষমতা নেই। আমরা তাকে এনসিপির পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছি।
পাওয়ার বলেন, এটা মহারাষ্ট্র। এখানে অন্যায় করে মিথ্যা দিয়ে জয়লাভ করা যায় না। মহারাষ্ট্রে সত্যের জয় হবে। আমরা যে এক এবং সংঘবদ্ধ তা দেখিয়ে দিলাম। আমরা ১৬২। আরও বাড়ব আমরা। ১৬২ জন বিধায়ককে এক জায়গায় এনে তিন পার্টি জানিয়ে দিল, তারাই সংখ্যাগরিষ্ঠ। একযোগে চ্যালেঞ্জ ছুড়ল কংগ্রেস, এনসিপি ও শিবসেনা।












Click it and Unblock the Notifications