সঞ্জয় রাউতের বিরুদ্ধে ইডির অভিযানের মধ্যেই মোদী-পাওয়ার বৈঠক, জল্পনা তুঙ্গে
এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ার (Sharad pawar) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) অফিসে গিয়ে বৈঠক করলেন। এদিন দুপুরে হওয়া এই বৈঠক নিয়ে জল্পনা তৈরি হলেও, শরদ পাওয়ার বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, তিনি প্রধ
এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ার (Sharad pawar) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) অফিসে গিয়ে বৈঠক করলেন। এদিন দুপুরে হওয়া এই বৈঠক নিয়ে জল্পনা তৈরি হলেও, শরদ পাওয়ার বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদীকে শিবসেনা (shib sena) নেতা সঞ্জয় রাউতের (sanjay raut) বিরুদ্ধে ইডির (ed) মামলা নিয়ে কথা বলেছেন।

সঞ্জয় রাউতের বিরুদ্ধে ইডির অভিযান
মঙ্গলবারই ইডি সঞ্জয় রাউতের এবং তাঁর পরিবারের প্রায় ১১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে, ৯ কোটি টাকা মূল্যের ৮ টি জমি এবং মুম্বইয়ের দাদারে ২ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সত্য সামনে আসবে বলেছিলেন সঞ্জয় রাউত
ইডির এই পদক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি টুইটে বলেছিলেন অসত্যের জয়। তিনি আরও বলেছিলেন, ভয় পাওয়ার পাত্র তিনি নন। সম্পত্তি বাজেয়াপ্ত করার পরে গুলি করুক, জেলে পাঠাক, সঞ্জয় রাউত বালাসাহেব ঠাকরের অনুগামী, সে লড়াই করতে জানে। কটাক্ষ করে তিনি বলেছিলেন ওদের নাচ করতে দিন, সত্য সামনে আসবে বলে দাবি করেছিলেন তিনি।
মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের সরকার গঠনের পর থেকে সঞ্জয় রাউত বিজেপির বড় সমালোচক। সাম্প্রতিক সময়ে তাঁকে কাশ্মীর ফাইলস নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছে।

শরদ পাওয়ার-নরেন্দ্র মোদী বৈঠক
এদিন প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতা শরদ পাওয়ার। তাঁদের মধ্যে বৈঠক চলে প্রায় ২০ মিনিট। বৈঠকের পর শরদ পাওয়ার সাংবাদিকদের বলেন, তিনি রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউতের বিরুদ্ধে ইডির মামলা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, যেভাবে সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা অন্যায়। এনসিপি প্রধান বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, সঞ্জয় রাউত শুধু একজন রাজ্যসভার সদস্য নন, তিনি একজন সাংবাদিকও বটে। (ফাইল ছবি)

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সিবিআই হেফাজতে
এদিকে, মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে তাদের হেফাজতে নিয়েছে সিবিআই। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং প্রাক্তনমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তাঁকে সেই মামলাতেই গ্রেফতার করা হয়। এর আগে অবশ্য দেশমুথে তিন ঘনিষ্ঠকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। দুর্নীতি মামলায় অনিল দেশমুখকে নিজেদের হেফাজতে নিয়ে আবেদন করেছিল সিবিআই। যার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন দেশমুখ। তবে সেই আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট। এর আগে ২০২১-এর নভেম্বরে দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি।












Click it and Unblock the Notifications