'আমার স্ত্রী-পুত্র-কন্যা আছে, মোদীর কেউ নেই', পরিবার ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ পাওয়ারের
নিজের পরিবার নেই। তাই অন্যের বাড়িতে উঁকি দেন নরেন্দ্র মোদী। এভাবেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
নিজের পরিবার নেই। তাই অন্যের বাড়িতে উঁকি দেন নরেন্দ্র মোদী। এভাবেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মহারাষ্ট্রে ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী বলেন, পাওয়ার সাহেব ভালো মানুষ, তবে তাঁর পরিবারগত সমস্যা রয়েছে। তাঁর ভাইপো হাত থেকে বেরিয়ে গিয়েছে।

এই প্রসঙ্গে পাওয়ার বলেন, আমি মোদীকে জিজ্ঞাসা করতে চাই, এই ব্যাপারে আপনার কি দরকার? তবে পরে বুঝলাম আসল ব্যাপার। আমার স্ত্রী, কন্যা, জামাই, ভাইপো রয়েছে। মোদীর তাও নেই। তিনি কী করে জানবেন পরিবার কীভাবে চালাতে হয়? এজন্যই তিনি অন্যের ঘরে উঁকি মারেন। কটাক্ষ পাওয়ারের।
মহারাষ্ট্রে গিয়ে পাওয়ারকে আক্রমণ করে মোদী বলেছেন, পাওয়ার পরিবারগত রাজনীতির মধ্যে আটকে পড়েছেন। তাঁর কাছে রোল মডেল দিল্লির বিশেষ পরিবার। হারের ভয়েই তিনি এবার ভোটে দাঁড়াননি বলেও কটাক্ষ করেছেন মোদী।
প্রসঙ্গত, এদিন মহারাষ্ট্রের এনসিপি সাংসদ তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয়সিং মোহিতে পাটিল মোদীর সভায় উপস্থিত ছিলেন। রাজনীতিতে পঞ্চাশ বছর পূর্ণ করায় মোদী তাঁকে শ্রদ্ধা জানান।












Click it and Unblock the Notifications