জঙ্গি হামলায় প্রাণ গেল মেঘালয়ের এনসিপি প্রার্থীর

দুষ্কৃতী হামলায় মারা গেলেন মেঘালয়ের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রার্থী জোনাথন সাংমা। ইস্ট গারো হিলস জেলার উইলিয়মনগর আসন থেকে প্রার্থী ছিলেন তিনি। হামলায় মৃত্যু হয়েছে দুই নিরাপত্তারক্ষীরও।

দুষ্কৃতী হামলায় মারা গেলেন মেঘালয়ের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রার্থী জোনাথন সাংমা। ইস্ট গারো হিলস জেলার উইলিয়মনগর আসন থেকে প্রার্থী ছিলেন তিনি। হামলায় মৃত্যু হয়েছে দুই নিরাপত্তারক্ষীরও।

জঙ্গি হামলায় প্রাণ গেল মেঘালয়ের এনসিপি প্রার্থীর

রবিবার রাতে নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন জোনাথন সাংমা। ৭.৫০ নাগাদ শিলং থেকে ২৪৫ কিমি দূরে সামান্দায় আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণেই মৃত্যু হয় উইলিয়মনগর আসনের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রার্থী জোনাথন সাংমা এবং তাঁর দুই নিরাপত্তারক্ষীর।

২০১৩ সালে একই আসন থেকে নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এবার উইলিয়মনগর আসনে জোনাথন ছাড়াও আট প্রার্থী ছিলেন। প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন কংগ্রেস প্রার্থী তথা শিক্ষামন্ত্রী দেবরা সি মারাক। ২০১৩ সালে দেবরা পেয়েছিলেন ৮৪০২ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন সাংমা। তিনি পেয়েছিলেন ৫৫২৫ ভোট। মেঘালয়ে বিধানসভা নির্বাচন ২৭ ফেব্রুয়ারি।

স্থানীয়রা জানিয়েছেন স্বাধীন গারোল্যান্ডের দাবি করা গারো ন্যাশনাল আর্মির জঙ্গিরা উইলিয়ামনগরের ভোটারদের হুমকি দিয়েছিল যাতে তারা সাংমাকে ভোট না দেন।

মেঘালয়ের মুখ্য নির্বাচনী আধিকারিক এফআর খারকোনগার জানিয়েছেন, বিস্ফোরণের সময় গাড়িটিতে সাতজন যাত্রী ছিলেন। সেখানে কোনও মোবাইল নেটওয়ার্ক না থাকায় সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+