NCP Breaks: সমর্থক বিধায়কদের নিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথ অজিত পাওয়ারের! মহারাষ্ট্রের রাজনীতিতে আলোড়ন

মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন। বিধানসভার বিরোধী দলনেতার পদে ইস্তফার পরে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পাওয়ার। এদিন সকালে বিধায়কদের নিয়ে বৈঠক করেন। তারপর তিনি রাজভবনের উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে অন্তত ১৮ জন এনসিপি বিধায়ক (NCP Breaks) ছিলেন বলে জানা গিয়েছে।

এনসিপির রাজ্য শাখার প্রধান হিসেবে দায়িত্ব নাও পাওয়ার কারণে অজিত পাওয়ার অসন্তুষ্ট (NCP Breaks) ছিলেন বেশ কিছু দিন ধরেই। জানা গিয়েছে, এদিন দলের বৈঠকে অজিত পাওয়ার ছাড়াও জলের জাতীয় কার্যনির্বাহী সভাপতি প্রফুল প্যাটেল এবং সুপ্রিয় সুলেও বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সুপ্রিয়া সুলে বেরিয়ে যান।

অজিত পাওয়ার

দলের রাজনৈতিক পরিস্থিতির ওপরে নজর রেখে শারদ পাওয়ার পুনেতে থাকা সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে। তিনি এদিন নিজের নির্ধারিত সব অনুষ্ঠান বাতিল করেছেন। সূত্রের খবর অনুযায়ী, এদিন বিকেলেই তিনি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। পাশাপাশি তাঁর অনুগত অন্তত ৯ বিধায়ককে ক্যাবিনেট মন্ত্রীর পদ (NCP Breaks) দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অজিত পাওয়ার

এদিন অজিত পাওয়ার ছাড়াও যাঁরা শপথ নিতে পারেন তাঁদের মধ্যে রয়েছেন ছগন ভুজবল, ধনঞ্জয় মুন্ডে, অনিল পাতিল, দিলীপ ওয়ালসের মতো নেতারা। জানা গিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এহং ডেপুটি দেবেন্দ্র ফড়নবিশ-সহ সব মন্ত্রীরা রাজভবনে উপস্থিত রয়েছেন। রয়েছেন শারদ পাওয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত প্রফুল প্যাটেলও।

এনসিপির একটি এংশ বিজেপি শিবসেনাকে সমর্থন করা এবং সরকারে যোগ দেওয়ার ঘটনায় ২০২৪-এর েলাকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে বড় ধাক্কা খেল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শারদ পাওয়ারের অনুমতি ছাড়া এই সিদ্ধান্ত নিতে পারতেন না এনসিপির কেউই।

অজিত পাওয়ারের বাসভবনে এদিন সকালে হওয়া বৈঠক প্রসঙ্গে শারদ পাওয়ার বলেছেন, তিনি ঠিক জানেন না, তবে বিরোধী নেতা হিসেবে বিধায়কদের বৈঠক ডাকার অধিকার তাঁর রয়েছে। তিনি(অজিত) তা নিয়মিত করে থাকেন।

প্রসঙ্গত বলা যেতে পারে সম্প্রতি শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেছিলেন, এনসিপি নেতা অজিত পাওয়ার বিজেপিতে যোগ দিতে পারেন। তারপরেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা জোরদার হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই ওই দাবি করেছিলেন অজিত পাওয়ার। বলে রাখা ভাল গত পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের জন্য উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পাওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+