মিশন ২৪-এ বিরোধী ঐক্যে শান ভারত জোড়ো যাত্রায়, রাহুলের ‘পরিক্রমা’য় পা মেলাবেন কারা
মিশন ২৪-এ বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজ রাহুলের ভারত জোড়ো যাত্রা থেকে শুরু হয়ে গেল। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে যে পদযাত্রার সূচনা হয়েছিল তা এখন কর্নাটকে অবস্থান করছে। কাশ্মীর পর্যন্ত পদযাত্রায় হাঁটবেন রাহুল গান্ধী।
মিশন ২৪-এ বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজ রাহুলের ভারত জোড়ো যাত্রা থেকে শুরু হয়ে গেল। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে যে পদযাত্রার সূচনা হয়েছিল তা এখন কর্নাটকে অবস্থান করছে। কাশ্মীর পর্যন্ত পদযাত্রায় হাঁটবেন রাহুল গান্ধী। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা মহারাষ্ট্রে প্রবেশ করবে আগামী মাসেই। সেখানে দেখা যাবে বিরোধী ঐক্যের ছবি।

শুধু শারদ পাওয়ারের এনসিপিই নয়, রাহুলর ভারত পরিক্রমায় শামিল হবেন শিবসেনার নেতারাও। ২০২৪-এর নির্বাচন তো বটেই, তার পাশাপাশি ওই বছরেই মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। তার আগে মহা বিকাশ আগাড়িকে আরও সুদৃঢ় করতে মহারাষ্ট্রে কংগ্রেসের ভারত জোড় যাত্রায় হাঁটবেন শারদ পাওয়ারের এনসিপি ও উদ্ধব ঠাকরের শিবসেনাও।
মিশন ২৪-এর সঙ্গে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনকে টার্গেট শরিকি ঐক্যে শান দেওয়ার প্রক্রিয়ায় ময়দানে নেমে পড়তে এনসিপি ও শিবসেনা। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে দুই দলরে নেতারাও হাঁটবেন ভারত জোড়ো যাত্রায়। রাহুল গান্ধীর সঙ্গে পা মেলালে পারেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার ও শিবসেনার উদ্ধব ঠাকরে। আপাতত ঠিক হয়েছে মহারাষ্ট্রে ভারত জোড়ো যাত্রা প্রবেশ করলেই এনসিপির তরফে শরদ-কন্যা সুপ্রিয়া সুলে ও শিবসেনার তরফে উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে যোগ দেবেন।
মহারাষ্ট্রের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান এনসিপি ও শিবসেনার উদ্ধব গোষ্ঠীকে নিয়ে শরিটি ঐক্য গড়ে তুলতে চাইছেন। এবং তার প্রদর্শন করতে চইছেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার মাধ্যমে। আলোচনা চলছে, এই বিরোধী ঐক্যকে কীভাবে আরও জোরদার করে দেখানো যায়। তাই শারদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেকেও ভারত জোড়ো যাত্রায় শামিল করতে চাইছেন। সেই সম্ভাবনা যথেষ্টই রয়েছে।
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় শিবসেনার উদ্ধব গোষ্ঠী ও এনসিপির অংশ নেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিক মহল খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কেননা এই তিন দলই ২০১৯ নির্বাচনের পর মহারাষ্ট্রে সরকার গড়েছিল। উদ্ধবের নেতৃত্বে মহাবিকাশ আগাড়ি সরকার গড়ে উঠলেও শিবসেনার অন্তর্কলহে পতন হয় জোট সরকারের। তারপরেও যে তিন দলীয় জোট অক্ষত রয়েছে। বিজেপির ষড়যন্ত্র ভেদ করে ফের তারা যে লড়াইয়ের জন্য প্রস্তুত, তার জন্য ঐক্য প্রদর্শন প্রস্তুত।
২০২৪-এর লোকসভা ও মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই নিজেদের বোঝাপড়া মজবুত করতে আগ্রহী কংগ্রেস, এসিপি, শিবসেনা উদ্ধবশিবির প্রত্যেকেই। সেই কারণেই দুই দল কংগ্রেসের কর্মসূচিতে পা মেলানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দল। শরদ পাওয়ার জানিয়েছে মহৎ উদ্দেশ্য নিয়ে রাহুল গান্ধী ভারত পরিক্রমা শুরু করেছেন। তাই কংগ্রেসের এই অভিযানে তাঁরা পা মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ৭ নভেম্বর মহারাষ্ট্রে প্রবেশ করবে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা হয়। দেড়শো দিন ধরে চলবে এই পথ পরিক্রমা। ৩৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে রাহুল গান্ধীর নেতৃত্বে অভিযাত্রীরা জম্মু-কাশ্মীরে পৌঁছবেন। ৭ নভেম্বর তেলেঙ্গানা থেকে অভিযাত্রীরা মহারাষ্ট্রে প্রবেশ করবেন। মহারাষ্ট্রে ৩৮২ কিলোমিটার পথ অতিক্রম করার কথা রাহুলের। রাহুলের দুটি বড় জনসভাতেও শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেকে হাজির করানোর চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications