বিজেপির সঙ্গে কোনও জোট নেই অজিত গোষ্ঠীর এনসিপি-র, অবস্থান বদল মধ্যপ্রদেশে

অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি মহারাষ্ট্রের বিজেপির সঙ্গে মন্ত্রিসভায় থাকলেও মধ্যপ্রদেশে কোনও জোটে থাকবে না। সম্প্রতি এনসিপির বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা প্রফুল্ল প্যাটেল তা জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, মধ্যপ্রদেশে তারা বিজেপির সঙ্গে জোটে থাকবেন না।

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির কার্যনির্বাহী সভাপতি প্রফুল প্যাটেল মধ্যপ্রদেশে ক্ষমতাসীন দলের সঙ্গে কোনো জোট করার কথা নাকচ করে দিয়েছেন। এনসিপি মহারাষ্ট্রে বিজেপি সরকারের অংশীদার হলেও মধ্যপ্রদেশে তারা শরিক হবেন না।

Ajit Pawar

শনিবার মধ্যপ্রদেশের ভোপালে এক সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, তার দল মহারাষ্ট্রে বিজেপি জোটের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতে পারে। তবে অন্য কোনও রাজ্যে তাদের নির্বাচনী জোটের বিষয়ে কোনও আলোচনা হয়নি। তাই মধ্যপ্রদেশে একসঙ্গে তারা ভোটের লড়াইয়ে অংশ নেবেন না।

সেইসঙ্গে তিনি একথাও জানিয়েছেন যে, এমপি পদে তারা কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে তাঁরা দলের সঙ্গে আলোচনা করবেন। মধ্যপ্রদেশে দলকে শক্তিশালী করতে হবে বলেও তিনি জানিয়েছে। তারপরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা হতে পারে।

আগামী মাসের প্রথম সপ্তাহে এনসিপি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। যেহেতু এনসিপির বেশিরভাগ সাংসদ, বিধায়ক-সহ জনপ্রতিনিধিরা বিক্ষুব্ধ অজিত পাওয়ার প্রতিনিধিত্ব করেন। অর্থাৎ শরদ পাওয়ারের সঙ্গে না থেকে তিনি ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে রয়েছেন তাঁরা। তাই নির্বাচন কমিশন তাদের পক্ষে সিদ্ধান্ত জানাতে পারে।

প্রফুল্ল প্যাটেল দীর্ঘদিন ধরে শরদ পাওয়ারের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। তিনিও অজিক পাওয়ারের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে শরদ-সঙ্গ ছেড়েছেন। ভবিষ্যতেও তিনি অজিত পাওয়ারের সঙ্গেই থাকবেম বলে জানান প্যাটেল। তিনি শরদ পাওয়ারকে সম্মান করেন এবং তা তিনি চালিয়ে যাবেন। এদিকে বিজেপি সাংসদ রমেশ বিধুরির মন্তব্য সম্পর্কে প্যাটেল বলেছিলেন যে তা খুব দুঃখজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+