Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দ্বাদশের ইতিহাস বই থেকে ‘মুঘল যুগ’ উধাও, কেন এমন সিদ্ধান্ত ন্যাশনাল কাউন্সিলের

দ্বাদশের ইতিহাস বই থেকে মুঘল অধ্যায় সরিয়ে ফেলা হল। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি মুঘল যুগের অধ্যায়গুলিকে সরিয়ে দ্বাদশ শ্রেণির ইতিহাস বইগুলিকে সংশোধন করেছে। এই পরিবর্তন সারা দেশের সমস্ত স্কুলেই প্রযোজ্য।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং? সে প্রশ্নেরও জবাব দিয়েছে তারা। সম্র্।তি ক্লাস টুয়েলভের থেকে 'কিংস অ্যান্ড ক্রনিকলস' সম্পর্কিত অধ্যায়, মুঘল যুগের অধ্যায় ইতিহাস বই থেকে মুছে ফেলা হয়েছে।

এনসিইআরটি ডিরেক্টর দীনেশ প্রসাদ

একইভাবে, এনসিইআরটি হিন্দি পাঠ্যপুস্তক থেকেও কিছু কবিতা এবং অনুচ্ছেদ সরিয়ে দেবে বলে জানা গিয়েছে। এনসিইআরটি অনুসারে এই সমস্ত পরিবর্তন বর্তমান একাডেমিক সেশন থেকে প্রয়োগ করার নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষা বর্ষে এই পাঠ্যক্রম পড়ানো হবে।

ইতিহাস এবং হিন্দি পাঠ্যপুস্তকের পাশাপাশি দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের বইও সংশোধন করা হয়েছে। বিজ্ঞান বই থেকে 'আমেরিকান হেজিমনি ইন ওয়ার্ল্ড পলিটিক্স' এবং 'দ্য কোল্ড ওয়ার এরা' শিরোনামের দুটি অধ্যায় মুছে ফেলা হয়েছে। এছাড়া 'স্বাধীনতার পরে ভারতীয় রাজনীতি' থেকে 'জনপ্রিয় আন্দোলনের উত্থান' এবং 'এক পক্ষের আধিপত্যের যুগ' নামে দুটি অধ্যায়ও সরানো হয়েছে।

শুধু দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তকেই পরিবর্তন হয়নি, দশম এবং একাদশ শ্রেণির পাঠ্যপুস্তকেও পরিবর্তন করা হয়েছে। যেমন- 'গণতন্ত্র এবং বৈচিত্র্য', 'জনপ্রিয় সংগ্রাম ও আন্দোলন' এবং 'গণতন্ত্রের চ্যালেঞ্জ' ও 'গণতান্ত্রিক রাজনীতি-২' বিষয়ক অধ্যায়গুলি সরিয়ে দেওয়া হয়েছে দশম শ্রেণির বই থেকে।

'সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস', 'ক্ল্যাশ অফ কালচার' এবং 'ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশন'-এর মতো অধ্যায়গুলি একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক 'থিম ইন ওয়ার্ল্ড হিস্ট্রি' থেকে বাদ দেওয়া হয়েছে। এসব পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এ বছর থেকে নতুন সিলেবাস ও পাঠ্যপুস্তক সংশোধন করা হয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়ে তা বাস্তবায়ন করা হচ্ছে।

এনসিইআরটি-র মুঘল ইতিহাসের অধ্যায়গুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় শিক্ষা সংস্থার প্রধান এ বিষয়ে তাঁর ব্যাখ্যা দিয়েছেন। এনসিইআরটি ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি বলেন, মুঘলদের অধ্যায়গুলি বাদ দেওয়া হয়নি। এটা মিথ্যা। মুঘলরা বাদ পড়েনি। গত বছর কোভিডের কারণে সর্বত্র ছাত্রদের উপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিইআরটি পরিচালক আরও বলেন, "বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছে যে, অধ্যায়টি বাদ দেওয়া হলে এটি পড়ুয়াদের জ্ঞানকে প্রভাবিত করবে না একটি 'অপ্রয়োজনীয় বোঝা' সরানো হয়েছে। বিতর্ক অপ্রয়োজনীয়। যাঁরা জানেন না, তাঁরা পাঠ্যবই পরীক্ষা করে দেখতে পারেন।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+