দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই থেকে সরানো হল গুজরাত সাম্প্রদায়িক হিংসা, সিদ্ধান্ত এনসিইআরটির
কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটকে সামনে রেখে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হল গুজরাত সাম্প্রদায়িক হিংসার ঘটনাটিকে। এর সঙ্গে নকশাল আন্দোলন ও জরুরি অবস্থা বিতর্ক পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

'পাঠ্যবইয়ের যৌক্তিকতা' অনুযায়ী এনসিইআরটি তাদের এক বিবৃতিতে বৃহস্পতিবার বলেছে, গুজরাত সাম্প্রদায়িক হিংসা নিয়ে লেখা ১৮৭-১৮৯ পাতা সরিয়ে দেওয়া হয়েছে। এই পাতাগুলিতে ২০০২ সালের ১ মার্চের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রথম পাতার ছবি দেওয়া রয়েছে। বইয়ের পাতা থেকে সরিয়ে দেওয়া এক অনুচ্ছেদে লেখা রয়েছে, 'গুজরাত সাম্প্রদায়িক হিংসা দেখিয়েছে যে সরকারী যন্ত্রও সাম্প্রদায়িক অনুভূতির প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ।'
বইয়ের এই পাঠে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি ওই বয়ানটিকেও যোগ করা হয়েছিল, যেখানে তিনি গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার জন্য পরামর্শ দিয়েছিলেন। অটল বিহারী বলেছিলেন, 'একজন শাসকের তার প্রজাদের মধ্যে জাতি, গোষ্ঠী ও ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা উচিত নয়।' বইয়ের ১০৫ পাতায় নকশাল আন্দোলনের ইতিহাস ও ১১৩-১১৭ পাতীয় জরুরি অবস্থা নিয়ে বিতর্ক সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিইআরটি তার নোটে বলেছে যে এই বিষয়গুলি অন্যান্য পাঠ্যক্রমেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এই পাঠটি ওভারল্যাপ করা হয়েছে। যা অপ্রাসঙ্গিক। এছাড়াও, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের উপর পড়াশোনার বোঝা কমানো প্রয়োজন। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর ওপর জোর দেওয়া হয়েছে। তাই এনসিইআরটি সমস্ত বইকে যৌক্তিক করার সিদ্ধান্ত নিয়েছে। এনসিইআরটি অনুসারে, এই বছরের শুরুতে প্রকাশিত সিএসসিএর ২০২২-২৩ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমের অধীনে যে বিষয়বস্তু ইতিমধ্যে সরানো হয়েছে তাও পাঠ্যক্রমের বাইরে থাকবে।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদী এবং তার তৎকালীন সরকার ২০০২ সালের গুজরাত সাম্প্রদায়িক হিংসা নিয়ে সর্বদাই প্রশ্নবিদ্ধ ছিল। সরকারের বিরুদ্ধেও অনেক গুরুতর অভিযোগ উঠেছিল। অনেক মামলাও নথিভুক্ত হয়েছে এবং তদন্তও হয়েছে। তবে এসব মামলায় ক্লিনচিট পেয়েছেন মোদী। এই ঘটনায় ৭৯০ জন মুসলমান ও ২৫৪ জন হিন্দু মারা যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications