কোনটা 'গুড টাচ' আর কোনটা 'ব্যাড টাচ', এবার শেখাবে সরকারি বই

পাঠ্য বইয়ে হেল্পলাইন নম্বর ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক পকসো আইন সম্পর্কে সংক্ষেপে লেখা থাকবে। এবং শিশুর অধিকার রক্ষা আইন নিয়েও বিস্তারিত বর্ণনা থাকবে।

সারা দেশে শিশু নিগ্রহের ঘটনা উত্তরোত্তর বাড়তে শুরু করেছে। আর সেকথা মাথায় রেখেই কোনটা ভালো স্পর্শ ও কোনটা খারাপ স্পর্শ তা শিশুদের শেখাতে বইয়ে নির্দেশিকা লিপিবদ্ধ করে দেওয়া হবে। 'ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং' বা এনসিইআরটি চাইছে ছাত্রদের এই বিষয়ে সম্ম্যক ধারণা বাড়ুক।

কোনটা 'গুড টাচ' আর কোনটা 'ব্যাড টাচ', এবার শেখাবে সরকারি বই

আগামী বছর থেকে কেন্দ্র ও রাজ্য সরকার যাতে স্কুলগুলির পাঠ্যে এই সংক্রান্ত জায়গা তৈরি করে তার পরামর্শ দিয়েছে এনসিইআরটি। পাশাপাশি সামনের বছর থেকে এমন ধরনের পরিস্থিতিতে শিশুদের কী করতে হবে আর কি করতে হবে না, তার একটি তালিকা পাঠ্যে অন্তর্ভুক্ত হবে।

এর পাশাপাশি পাঠ্য বইয়েই হেল্পলাইন নম্বর ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক পকসো আইন সম্পর্কে সংক্ষেপে লেখা থাকবে। এবং শিশুর অধিকার রক্ষা আইন নিয়েও বিস্তারিত বর্ণনা থাকবে।

পাঠ্যবইয়ে এই বিষয়ে নির্দেশিকা দিতে কেন্দ্রের শিশু ও মহিলা উন্নয়ন মন্ত্রকের তরফে এনসিইআরটির সঙ্গে যোগাযোগ করা হয়। সেই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। এমন কোনও ঘটনার সম্মুখীন হলে ছাত্রছাত্রীর বাড়ির লোক হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+