NCERT-র বইয়ে আনন্দপুর সাহিব প্রস্তাবকে বিচ্ছিন্নতাবাদী ট্যাগ! কেন্দ্রকে নিশানায় প্রতিবাদ বিভিন্ন শিখ সংগঠনের
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের জন্য এনসিইআরটির বইয়ে পরিবর্তন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বইয়ে ১৯৭৩-এ শিরোমনি অকালি দলের আনন্দপুর সাহিব প্রস্তাবকে বিচ্ছিন্নতাবাদী বলে উল্লেখ করা হয়েছে। যার প্রতিবাদ করা করেছে শিরোমনি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বইয়ের সপ্তম অধ্যায়ে স্বতন্ত্র ভারত মে রাজনীতি অংশে বলা হয়েছে, আনন্দপুর সাহিব প্রস্তাবে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি তোলা হয়েছিল। কেন্দ্র-রাজ্য সম্পর্কের পুনর্নির্ধারণ করার দাবিও সেখানে করা হয়েছিল। প্রস্তাবে ফেডারেলিজমকে শক্তিশালী করার কথাও বলা হয়েছিল। বিষয়টিকে পৃথক শিখ জাতির দাবি হিসেবেও পড়া যেতে পারে।

এব্যাপারে প্রতিবাদ জানিয়ে শিরোমনি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিং ধামি বলেছেন, শিখদের সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে। এনসিইআরটির বইয়ে শিখদের সম্পর্কে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শিখদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখানো উচিত নয়। বই থেকে ওই তথ্য অবিলম্বে সরানোর দাবি করেছেন তিনি।
উল্লেখ করা যেতে পারে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের জন্য সিবিএসই-র দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ে মহাত্মা গান্ধী, হিন্দু-মুসলিম ঐক্য এবং আরএসএস সম্পর্তিত বেশ কিছু পাঠ্য সরিয়ে দেওয়া হয়েছে। এব্যাপারে এসজিপিসির সভাপতি হরজিন্দর সিং ধামি বলেছেন, বিষয়টি সাম্প্রদায়িক। কেন্দ্রীয় সরকার এই কাজ করছে তাদের স্বার্থ অনুযায়ী, বিষয়টি দুঃখজনক বলেছেন তিনি।
ধামি আরও বলেছেন সংখ্যালঘুদের সম্পর্কে লেখা মুছে ফেলা হচ্ছে। বিষয়টিকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলেও অভিযোগ করেছেন তিনি।
আনন্দপুর সাহিব প্রস্তাব সম্পর্কে এসজিপিসি প্রধান বলেছেন, সেই প্রস্তাব ছিল একটি ঐতিহাসিক দলিল। সেখানে দোষের কিছু নেই। সেখানে রাজ্যগুলির হাতে আরও ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তবে এখনও সেই একই অবস্থা বজায় রয়েছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, সেখানে রাষ্ট্রের অধিকার ও স্বার্থ উপেক্ষিত হচ্ছে।
এসজিপিসি প্রধান ধামি বলেছেন, এটা মনে হচ্ছে যাঁরা হিন্দু রাষ্ট্রের দাবি করছে, তাদেরই পক্ষেই বলা হচ্ছে। অন্যদিকে সংখ্যালঘুদের সমস্যার সমাধান না করে খারাপ ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications