মাদককাণ্ডে আরিয়ানদের নিয়ে তদন্তকারী এনসিবিকর্তার ওপর নজরদারির অভিযোগ!

মুম্বই ক্রুজ কাণ্ডে এনসিবির তরফে তদন্তের তদারকির ভার পড়েছে অফিসার সমীর ওয়াংখেড়ের ওপর। হাইপ্রোফাইল এই মামলায় শাহরুখ খানের পুত্র আরিয়ান সহ একাধিক তাবড় ব্যক্তিত্বের সন্তানরা গ্রেফতার হয়েছেন এই ঘটনায়। এদিকে, এই হাই প্রোফাইল কাণ্ডে অন্যতম ব্যক্তিত্ব সমীর ওয়াংখেড়ের গতিবিধির ওপর মুম্বই পুলিশ নজরদারি করছে বলে অভিযোগ দায়ের করলেন এই দাপুটে এনসিবি কর্তা। উল্লেখ্য, গত শনিবার ২ রা অক্টোবর মুম্বইয়ের এক প্রমোদতরীতে ছদ্মবেশে প্রবেশ করে অভিযান চালায় এনসিবি। সেখানের এক রেভ পার্টি থেকে প্রথমে আটক হন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। পরে আরিয়ান সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। তার পরবর্তী পর্যায়ে চলছে তদন্ত ও মামলা। এমন সময়ে এই নজরদারির অভিযোগের ঘটনা মাদককাণ্ডের ঘটনা পরম্পরাকে কোনদিকে মোড় নেওয়ায় সেদিকে তাকিয়ে অনেকেই।

আরিয়ানদের পাকড়াওকারী এনসিবিকর্তার ওপর নজরদারির অভিযোগ!

উল্লেখ্য, জানা গিয়েছে, গত ছয় বছর ধরে একটি সমাধিস্থানে সমীর ওয়াংখেড়ে যান। এই সমাধিস্থলে তাঁর মায়ের মৃত দেহ সৎকার করা হয়েছিল। সেই স্মৃতি চারণাতেই তিনি সেখানে যান। এদিকে, সমীর ওয়াংখেড়ের দাবি, সেই সমাধিস্থানে মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনের দুই কর্মী তাঁকে 'ফলো' করেছেন। শুধু তাই নয়, সমাধিস্থানে সমীর কী করেছেন তার সিসিটিভি ফুটেজও চেক করা হয়েছে বলে খবর। এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে গোটা পরিস্থিতির খবর পেয়েছেন বলে জানা যাচ্ছে। আর সেই অভিযোগ নিয়ে তিনি মুম্বই পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে অভিযোগ জানিয়েছেন বলে খবর। এদিকে, সূত্রের খবর, এর আগেও জোনাল ডিরেক্টর হিসাবে বহু হাইপ্রোফাইল মামলায় তদন্ত করেছেন সমীর ওয়াংখেড়ে। তবে এমন কোনও নজরদারি বা তাঁর গতিবিধি নিয়ে গুপ্তচরবৃত্তির ঘটনা আগে হয়নি বলে খবর। শাহরুখ খান পুত্র আরয়ানদের মাদক কাণ্ডে ধরপাকড় ও তদন্তের ঘটনা ছাড়াও সুশান্ত সিং রাজপুতকাণ্ডে তদন্ত করেছেন এই এনসিবি কর্তা।

প্রসঙ্গত, নয় মাস আগে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খান গ্রেফতার হয়েছেন এই এনসিবির হাতে। সেবারও মাদককাণ্ডেই চলে গ্রেফতারি। পরবর্তীকালে দেখা গিয়েছে, নবাব মালিক নিজে আরিয়ানদের গ্রেফতারি নিয়ে একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ , মাদককাণ্ডে বিজেপি নেতার ঘনিষ্ঠ একনজন মুম্বইতে এক তল্লাশি অভিযানে ধরা পড়েও, তাঁকে পরে ছেড়ে দেওয়া হয়। নবাব মালিকের দাবি ছিল, কর্ডেলিয়াতে যে রেভ পার্টিতে তল্লাশি হবে, তা বহুদিন আগে থেকে পরিকল্পিত ছিল। যদিও এনসিবির তরফে যাবতীয় অভিযোগ নস্যাৎ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+