তল্লাশির পর অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর প্রেমিকাকে সমন পাঠালো এনসিবি
তল্লাশির পর অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর প্রেমিকাকে সমন পাঠালো এনসিবি
নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর বান্ধবী গাব্রিয়েলাকে সমন পাঠালো। সোমবারই এনসিবি অভিনেতার মুম্বইয়ের একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে। এই দু’জনকে ১১ নভেম্বরের আগে এনসিবি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।

সোমবার অভিনেতার বাড়ি তল্লাশির সময় তাঁর গাড়ির চালককে আটক করে এনসিবি। তাঁকে আটকের পর এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ও তাঁর দল চালককে জিজ্ঞাসাবাদ করে। খার ও অন্ধেরিতে অভিনেতার আরও দু’টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, অর্জুন রামপালের লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলার ভাইকে মাদক রাখার অভিযোগে আগেই গ্রেফতার করেছে এনসিবি ৷ গত ২০ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই সূত্রে অর্জুন রামপালের নাম উঠে আসে বলে খবর ৷ তার পর থেকেই অর্জুন রামপালের উপরে এনসিবি কর্তাদের নজর ছিল বলে খবর ৷ বেশ কয়েক ঘণ্টা ধরে অভিনেতার একাধিক বাড়িতে তল্লাশি চলে।
রবিবার বলিউড প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানাকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করে এনসিব ৷ তল্লাশির সময় তাঁর বাড়ি থেকে ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার হয় বলে অভিযোগ ৷ তার পরই এ দিন অর্জুনের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় সংস্থা ৷ এনসিবি জানিয়েছে, ফিরোজ নাদিযাদওয়ালাকে জেরার জন্য ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা দেননি ৷ এর আগে বলিউড মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন ধর্মা প্রযোজনার প্রাক্তন কর্মী ক্ষিতিজ প্রসাদ। এনসিবি জানিয়েছে এই ক্ষিতিজ ও অ্যাগিসিয়ালোস এঁরা দু’জনেই নাইজেরিয়ার বাসিন্দা ওমেগা গডউইনের সঙ্গে যোগ রাখতেন, এই ওমেগা মুম্বইতে কোকেন সরবরাহ করত। তাকেও গ্রেফতার করেছে এনসিবি।
গত জুন মাসে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ্ত্যু তদন্তের সূত্রেই বলিউডে মাদক যোগ নিয়ে তদন্ত শুরু হয় জোরদার ৷ গ্রেফতার করা হয় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে ৷ এর পর মাদক কাণ্ডে একের পর এক বলিউডের শীর্ষ তালিকায় থাকা অবিনেতাদের নাম উঠে আসতে থাকে। দিপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপূর, রাকুল প্রীত সিংদের মতো বলিউডের নামী তারকাদের ডেকে পাঠিয়ে জেরা করে এনসিবি ৷ গত মাসে রিয়া চক্রবর্তী জামিন পেয়েছে।












Click it and Unblock the Notifications