সুশান্ত কাণ্ডে মাদক যোগে উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম, তলব করতে চলেছে এনসিবি

এবার সুশান্ত সিং রাজপুত মৃত্যু কাণ্ডে মাদক যোগে নাম জড়িয়ে পড়ল বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর এক সূত্র মারফত জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে মাদক নিয়ে আলোচনার চ্যাট তদন্ত করতে গিয়ে দীপিকা পাড়ুকোনের নাম উঠে এসেছে।

চারঘণ্টা জিজ্ঞাসাবাদ জয়া সাহাকে

চারঘণ্টা জিজ্ঞাসাবাদ জয়া সাহাকে

এনসিবির তদন্তে এও জানা গিয়েছে যে দীপিকা কেওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের এক কর্মী করিশ্মার সঙ্গে এ বিষয়ে কথোপকন করতেন। করিশ্মা আবার জয়া সাহার হয়ে কাজ করেন, যাঁর সঙ্গে রিয়া চক্রবর্তী সিবিডি তেল নিয়ে কথা বলেছিলেন। এই জয়া সাহা কেওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজার বলে জানা গিয়েছে। ২১ সেপ্টেম্বর এনসিবি জয়া সাহাকে চারঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের খবর, করিশ্মাকেও এনসিবি তলব করেছে। এনসিবির হাতে জয়া সাহা ও করিশ্মার চ্যাট হাতে এসেছে, যেখানে তাঁরা মাদক নিয়ে আলোচনা করছেন। কেওয়আড় ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিউডের বহু এ-তালিকাভুক্ত অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখে, দীপিকা পাড়ুকোন তাঁদের মধ্যেই একজন।

দীপিকা ও করিশ্মার চ্যাট

দীপিকা ও করিশ্মার চ্যাট

সকাল ১০টা ০৩ মিনিট, (‌৯১-৯৯২)‌ ডি লিখছেন:‌ কে, তোমার কাছে মাল আছে?‌

সকাল ১০:‌০৫ মিনিট, (‌৯১-৯৬১)‌ কে তার জবাবে লিখলেনঃ হ্যাঁ, কিন্তু বাড়িতে রয়েছে। আমি এখন বান্দ্রাতে

সকাল ১০:‌০৫, কে লিখছেনঃ তোমার যদি চাই তবে আমি অমিতকে জিজ্ঞাসা করতে পারি।

সকাল ১০:‌০৭, ডি লিখছেনঃ হ্যাঁ!‌ দয়া করে

সকাল ১০:‌০৮, কে লিখছেনঃ অমিতের কাছে আছে। নিয়ে আসছে।

সকাল ১০:‌১২, ডি লিখছেনঃ হ্যাশ নিয়ে আসছে তো?‌

সকাল ১০:‌১২, কে লিখছেনঃ উইড নয়

সকাল ১০:‌১৪, কে ফের লিখছেনঃ কোকোতে তুমি কোন সময়ে আসছ?‌

সকাল ১০:‌১৫, ডি লিখছেনঃ ১১.‌৩০/‌১২টা

সকাল ১০:‌১৫, ডি ফের লেখেনঃ শ্যাল সেখানে কতক্ষণ পর্যন্ত থাকবে?‌

কে এরপর সঙ্গে সঙ্গে জবাব দেন যে শ্যাল সেখানে সাড় এগারোটা পর্যন্ত থাকবে কারণ ১২টার সময় তাঁকে অন্য এক জায়গায় যেতে হবে। এই শ্যাল যে একজন মহিলা তা কথোপকথন দেখে বোঝা যায়।

সুশান্তকে দেওয়া হত সিবিডি অয়েল

সুশান্তকে দেওয়া হত সিবিডি অয়েল

ট্যালেন্ট ম্যানেজারের সঙ্গে রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাটে কথোপকথন ইডির হাতে আসার পরই জয়া সাহার নাম উঠে আসে। ওই চ্যাটে দুই মহিলা মাদক নিয়ে আলোচনা করছিলেন। জয়া চ্যাটে রিয়াকে পরামর্শ দিচ্ছিলেন যে সুশান্তের চা বা কফিতে কয়েক ফোঁচা ওই দ্রব্য মিশিয়ে দিক রিয়া। ওই মেসেজে বলা হয়েছে, ‘‌চায়ের মধ্যে ৪ ফোঁটা ফেলে দাও, সুশান্ত চায়ে চুমুক দিক। এরপর ৩০-৪০ মিনিটেই বিষয়টি বোঝা যাবে'‌। পরে বোঝা যায় যে রিয়া ও জয়া সিবিডি অয়েল নিয়ে কথা বলছিলেন।

এনসিবি সমন পাঠাবে সকলকে

এনসিবি সমন পাঠাবে সকলকে

এই মাদক কাণ্ডে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রিতের নাম উঠে এসেছে। এনসিবি এইসব অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাবে। সারা, শ্রদ্ধা ও রাকুল সহ অন্যান্যরা লোনাভলার খামারবাড়িতে সুশান্ত ও রিয়ার সঙ্গে পার্টি করতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+