একা শাহরুখ খান নন, সমীর ওয়াংখেড়ের কোপে পড়তে হয়েছে ১৩ বলিউড তারকাকে

একা শাহরুখ খান নন, সমীর ওয়াংখেড়ের কোপে পড়তে হয়েছে ১৩ বলিউড তারকাকে

আরিয়ান খানের গ্রেফতারির নেপথ্যে যে এনসিবি আধিকারীক সেই সমীর ওয়াংখেড়েকে নিয়ে এখন সরগরম গোটা দেশ। তার বিরুদ্ধে একদিকে যেমন উঠছে দুর্নীতির অভিযোগ। অন্যদিকে সমীর ওয়াংখেড়ের সততার সমর্থনে রাস্তায় মিছিল হচ্ছে মুম্বইয়ে। কিন্তু কেই এই সমীর ওয়াংখেড়ে। যাকে সামলাতে হিমসিম খেতে হচ্ছে শাহরুখ খানের মত প্রভাবশালী বলিউড তারকাকেও। শোনা যায় কেবল শাহরুখ খান নয় সমীর ওয়াংখেড়ে একাধিক বলিউড তারকাকে কাস্টমস সহ একাধিক মামলায় ধরেছিলেন এর আগে। নয় নয় করে প্রায় ১৩ জন বলিউড তারকা এই ২০০৮ সালের IRS অফিসারের নজরে পড়েছিলেন।

 শাহরুখ খানকে জেরা

শাহরুখ খানকে জেরা

২০১১ সালে শাহরুখ নিজে সমীর ওয়াংখেড়ের নজরদারিতে পড়েছিলেন। লন্ডন এবং হল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফেরার সময় মুম্বই বিমান বন্দরে সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন কাস্টমস টিম আটকে ছিল শাহরুখ খানকে। অতিরিক্ত লাগেজ রাখার জন্য তাঁকে জেরার মুখে পড়তে হয়। শাহরুখ খানের মত মেগা স্টার ১.৫ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল মুম্বই বিমানবন্দরে। তার প্রায় ১০ বছর পরে সমীর ওয়াংখেড়ের টিমের তল্লাশিতেই গ্রেফতার হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এখনও মাদক কান্ডে জেলে রয়েছে আরিয়ান। আগামিকাল ফের তার জামিনের মামলার শুনানি।

রিয়া চক্রবর্তীর গ্রেফতারি

রিয়া চক্রবর্তীর গ্রেফতারি

খুব সাম্প্রতিক কালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগ ছিল। ২০২০ সালে রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের ঘটনার নেতৃত্বেও ছিলেন এই সমীর চক্রবর্তী। সেসময় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর মুম্বই অফিসের জোনাল ডিরেক্টর ছিলেন সমীর ওয়াংখেড়ে। হোয়াটস অ্যাপে চ্যাটে মাদক সরবরাহে এবং সেবনের কথা বলায় গ্রেফতার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে। সেই একই মাদক কাণ্ডে একে এতে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানকেও জেরা করেছে এনসিবি। এই সব তদন্তের নেপথ্যে ছিলেন সেই সমীর ওয়াংখেড়ে।

মিনিশা লাম্বা, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ

মিনিশা লাম্বা, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ

বলিউডের তাবর মেগা স্টারদের কোনও না কোনওকারনে সমীর ওয়াংখেড়ের মুখোমুখি পড়তে হয়েছে। ২০১১ সালে মুম্বই বিমানবন্দরে আটকানো হয়েছিস অভিনেত্রী মিনিশা লাম্বাকে। কান ফিল্মফেস্টিভ্যাল থেকে এমিরেটস বিমানে ফিরছিলেন তিনি। ৫০ লক্ষ টাকা অঘোষিত হিরের গয়না সঙ্গে নিয়ে আসার জন্য সমীর ওয়াংখেড়ের টিমের জেরার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। মুম্বই বিমানবন্দরে ১৬ ঘণ্টা জেরার পর ছাড়া হয়েছিল তাঁকে। সেই বছরই অভিনেত্রী অনুষ্কা শর্মাকেও একই কারণে সমীর ওয়াংখেড়ের কাস্টমস টিমের জেরার মুখে পড়তে হয়। অভিনেত্রী মুম্বই বিমানবন্দরে অঘোষিত প্রায় ৩৫ লক্ষ টাকার হিরের গয়না নিয়ে ফিরছিলেন। ১১ ঘণ্টা জেরার পর তাঁকে ছাড়া হয়েছিল বিমানবন্দর থেকে। তার পরের বছর ক্যাটরিনা কাইফের দুই সহযোগিকে আটক করে মুম্বই বিমানবন্দরে জেরা করা হয়। কোনও রকম লাগেজ না নিয়েই বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পরে তাঁর লাগেজ নিতে বিমানবন্দরে যান তাঁর দুই সহযোগী। সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে ওয়াংখেড়ের টিম। ক্যাটরিনা কাইফের লাগেজ থেকে একটি অ্যাপেলের আইপ্যাড, অঘোষিত ৩০ হাজার টাকা এবং ২ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছিল। ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছিল তাঁদের।

রণবীর কাপুর, মিকা সিং, বিপাশা বসু, অনুরাগ কাশ্যপ

রণবীর কাপুর, মিকা সিং, বিপাশা বসু, অনুরাগ কাশ্যপ

২০১৩ সালে মুম্বই বিমানবন্দরে রণবীর কাপুরকে আটক করেছিল সমীর ওয়াংখেড়ের টিম। ব্রিটেন থেকে ফিরছিলেন অভিনেতা। তাঁর কাছে অঘোষিত ১ লক্ষ টাকার দামি পারফিউম এবং জুতো ছিল। তার জন্য সমীর ওয়াংখেড়ের টিম তাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করেছিল এবং ৪০ মিনিট মুম্বই বিমানবন্দরে আটকে রেখেছিল। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মিকা সিংকে আটক করা হয়েছিল মুম্বই বিমানবন্দরে। ব্যাঙ্কক থেকে ৯ লক্ষ টাকার অঘোষিত সামগ্রি নিয়ে ফিরছিলেন তিনি। ২০১১ সালে মুম্বই বিমান বন্দরে ১২ হাজার টাকা জরিমানা করেছিল সমীর ওয়াংখেড়ের কাস্টমস দল। ৬০ হাজার টাকার অঘোষিত সম্পদ নিয়ে ফিরছিলেনতিনি। ২০১৩ সালে পরিচালক অনুরাগ কাশ্যপকেও পড়তে হয়েছিল সমীর ওয়াংখেড়ের কোপে। তখন সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার ছিলেন তিনি। কর ফাঁকি দেওয়ার জন্য ৫৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল অনুরাগ কাশ্যপকে। ২০১৩ সালে কর ফাঁকির অভিযোগে বিবেক ওবেরয়কে কর ফাঁকির জন্য জরিমানা করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+