গ্রেফতারির আশঙ্কা করছেন সমীর ওয়াংখেড়ে, আরিয়ান কাণ্ডের জেরে নিজের দফতরেই কোণঠাসা NCB অফিসার

গ্রেফতারির আশঙ্কা করছেন সমীর ওয়াংখেড়ে, আরিয়ান কাণ্ডের জেরে নিজের দফতরেই কোণঠাসা NCB অফিসার

গ্রেফতারির আশঙ্কা করছেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। মুম্বই ক্রুজ শিপে রেভ পার্টিতে রেড চালানোর নেতৃত্বে ছিলেন তিনি। সেখান থেকেই গ্রেফতার করা হয়েছিল শাহরুখ পুত্রকে। তারপরেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মল্লিক। এদিকে আজ সকালেই সমীর ওয়াংখেড়ে ব্যক্তিগত নিরাপত্তা চেয়েছিলেন। তারপরেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে এনসিবি।

গ্রেফতারির আশঙ্কা করছেন সমীর ওয়াংখেড়ে, আরিয়ান কাণ্ডের জেরে নিজের দফতরেই কোণঠাসা NCB অফিসার

আরিয়ানের মুক্তির বিনিময়ে ২৫ কোটি টাকা চাওয়া হয়েছে এনসিবির তরফ থেকে। এমনই দাবি করেছে মামলার মূল সাক্ষী। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার ভিডিও। তারপরেই নড়েচড়ে বসে এনসিবি। সমীর ওয়াংখেড়ের সকালেই নিজের নিরাপত্তা চেয়েছিলেন। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সমীর ওয়াংখেড়ের নেতৃত্বেই মুম্বইের ক্রুজ শিপে রেড করেছিল এনসিবি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এনসিবির ডেপুটি ডিরেক্টরেট জেনারেল জ্ঞানেশ্বর সিং জানিয়েছেন, ওয়াংখেড়ে এমন কাজ করতে পারে তাই অবিশ্বাস্য। ঘটনার সত্যতা যাচাইয়ে তার উপর তদন্ত করা হবে। ওয়াংখেড়েকে সেই পদে রাখা হবে কিনা তা নিেয়ও ভাবনা চিন্তা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন ওয়াংখেড়ে। মুম্বই কোর্টে ফলকনামা দিয়ে সমীর ওয়াংখে়়ে জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। এবং তাঁর মানহানি করা হচ্ছে। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক অভিযোগ করেছেন লকডাউনের সময় মালদ্বীপে ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেখানে ছুটি কাটাচ্ছিলেন তিনি। এবং বলিউড অভিনেতা-অভিনেত্রীদের তিনি টার্গেট করে রেখেছেন। সেকারণেই আরিয়ান খানের জামিন হতে দিচ্ছেন না এনসিবিআধিকারীক। তারপরেই আদালতকে তিনি জানান তাঁকে ষড়যন্ত্র করে গ্রেফতার করানোর ছক কষা হচ্ছে।

সমীর ওয়াংখেড়েকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা মহারাষ্ট্রে। এদিেক আজ ফের অনন্যা পাণ্ডেকে জেরা করেছেন তদন্তকারীরা। আরিয়ান খানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে পাওয়া গিয়েছে অভিনেত্রীর নাম। বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এনসিবি দফতরে গিয়েছিসেন অনন্যা। এর আগে ২ বার তাঁকে জেরা করেছে এনসিবি। অনন্যা পাণ্ডেপ বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। অভিনেত্রীর মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। আরিয়ান খানকে মাদক সরবরাহ করতেন অনন্যা এমনই হোয়াটসঅ্যাপ চ্যাটে রয়েছে বলে দাবি তদন্তকারীদের। এদিকে অনন্যা পাণ্ডে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় অন্যদিক তদন্তের জন্য হাজিরা দেওয়ার অনুরোধ জানিয়ে এনসিবিকে চিঠি লিখেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+