এনসিবি–নৌ সেনা অভিযান, গুজরাত উচ্চ সাগর থেকে বাজেয়াপ্ত ২০০০ কোটির মাদক
এনসিবি–নৌ সেনা অভিযান, গুজরাত উচ্চ সাগর থেকে বাজেয়াপ্ত ২০০০ কোটির মাদক
নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ও ভারতীয় নৌসেনার যৌথ অপারেশনে গুজরাতের উচ্চ সাগর থেকে প্রায় ২০০০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে, যা প্রতিবেশী দেশে পাচার করা হচ্ছিল। শনিবার এক বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।

গুজরাতের উচ্চ সাগরে এ ধরনের অভিযান এনসিবি ও নৌসেনার প্রথম বলে জানা গিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাজেয়াপ্ত মাদকের মধ্যে ৫২৯ কিলো গাঁজা, ২৩৪ কিলো ক্রিস্টাল মেথামফেটামাইন ও হিরোইন রয়েছে। যার আন্তর্জাতিক বাজারে মূল্য ২০০০ কোটি টাকা। এনসিবির মতে, ভারতের 'প্রতিবেশী দেশ’ ভিত্তিক একটি মাদক কার্টেল দ্বারা সর্বোচ্চ মানের মাজক পাচার করা হচ্ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, 'বর্তমানে আমাদের প্রতিবেশী দেশের বাইরে অবস্থিত মাদক সিন্ডিকেটের জন্য এবং ভারত ও অন্যান্য দেশে মাদকের বিস্তারের ক্ষেত্রে সামুদ্রিক রুট ব্যবহার করা হচ্ছে।’ জলপথ ব্যবহার করে মাদক পাচারের তথ্য এনসিবি ভারতীয় নৌসেনার সঙ্গে ভাগ করে নেয়। এনসিবি এই তথ্য নেভাল ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গেও ভাগ করে নেয় এবং যৌথ অপারেশন শুরু করে। এনসিবি তাদের বিবৃতিতে এও বলেছে, 'এনসিবি সদর দফতরের বিশেষ ইউনিট এই ধরনের বিভিন্ন গোয়েন্দা তথ্যের উপর ক্রমাগত কাজ করছে এবং নৌবাহিনীর সঙ্গে সহযোগিতায় এই ধরনের আরও অভিযান চালানোর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।’
কয়েক মাস আগেই এনসিবি মুম্বইয়ের এক বিলাসবহুল প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে এবং শাহরুখ–পুত্র আরিয়ান খান সহ কয়েকজন হাইপ্রোফাইল অল্প বয়সী তরুণ–তরুণীদের গ্রেফতার করে। আরিয়ান খান গ্রেফতারের পর এই মাদক কাণ্ড বহুদূর পর্যন্ত গড়ায়। এছাড়াও এনসিবি বলিউড মাদক কাণ্ড নিয়েও তদন্ত করে চলেছে। তদন্তের খাতিরে ইতিমধ্যেই এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications